Logo
Logo
×

Advertisement

বিনোদন

ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় ডাচ অভিনেতা ডনি রোয়েলভিঙ্ক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ১১:৩৩ পিএম

ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় ডাচ অভিনেতা ডনি রোয়েলভিঙ্ক

Advertisement

জনপ্রিয় ডাচ অভিনেতা ও মডেল ডনি রোয়েলভিঙ্ক কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি অনেক দিন ধরে হৃদয়ের প্রশান্তি খুঁজছিলেন। অবশেষে ইসলাম ধর্মেই সে শান্তি খুঁজে পান।

শুক্রবার নেদারল্যান্ডসের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, স্থানীয় এক মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের সামনে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।

ডনি রোয়েলভিঙ্ক পাবলিক ফিগার ও মডেল হিসেবে পরিচিত। তার ইনস্টাগ্রামে এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি একটি মসজিদের ভেতরে কালিমায়ে শাহাদাত পড়ছেন।

ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি জানি আপনারা আমাকে ফলো করেন। আপনারা জানেন গতকাল আমার জীবনের একটি বিশেষ দিন ছিল।’
 
ডনি রোয়েলভিঙ্ক ২৬ বছর বয়সী রিয়েলিটি তারকা। ২০২২ সালে বন্ধুদের সঙ্গে একটি ফিটনেস ভিডিও শুট করার সময় তিনি আহত হয়েছিলেন। পাঁজর ভেঙে যাওয়ায় কয়েক সপ্তাহ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

একই বছর তার অণ্ডকোষ ক্যানসার ধরা পড়ে। ওই দুটি ঘটনায় তিনি একেবারে ভেঙে পড়েন। আত্মিক শান্তি খুঁজতে থাকেন। শেষ পর্যন্ত ইসলাম ধর্মে শান্তি খুঁজে পান। এ ধর্ম তার ভালো লাগে। অবশেষে তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।

কয়েক সপ্তাহ ধরে ডনি মসজিদে যান, রমজানে রোজাও পালন করেন। অল্প অল্প করে কোরআনও তিলাওয়াত করেন। এই সবকিছুই তার মন পরিবর্তন করে দেয়। ভালোলাগা ও প্রশান্তি অনুভব করেন। আর সে জন্যই তিনি ইসলামের ছায়াতলে চলে আসেন।

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা অনুসারে, ২০১৫ থেকে ২০৬০ সালের মধ্যে মুসলিমদের সংখ্যা সামগ্রিক বিশ্বের জনসংখ্যার দ্বিগুণেরও বেশি হারে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ইসলাম হবে বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্ম।

Advertisement

ডনি রোয়েলভিঙ্ক ডাচ ইসলাম

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম