Logo
Logo
×

Advertisement

বিনোদন

এনটিভি লাইভে ব্যান্ড দল 'মাটি'

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০২:৪২ পিএম

এনটিভি লাইভে ব্যান্ড দল 'মাটি'

Advertisement

দেশে যখন ব্যান্ড সংগীতের জনপ্রিয়তা তুঙ্গে, তখনই মিরাজ খান ও তার বন্ধুরা সম্মিলিত স্বপ্ন বাস্তবায়নে উদ্যোগ নেন। ২০০০ সালে 'মাটি' নামে তাদের ব্যান্ড যাত্রা শুরু করে।

বর্তমান লাইনআপে মিরাজ খান- লিড ভোকাল, ডাবলু তালুকদার-  ভোকাল, জিয়াউল হাসান পিয়াল- ভোকাল ও বেজ গিটার, সেলিম হায়দার- লিড গিটার, রোজ মহিত- ড্রামস, প্লাবন ভট্টাচার্য- কিবোর্ড এবং জোবায়ের কায়সার পাভেল- স্যাক্সোফোন।

প্রতিষ্ঠার পর দুই যুগে 'মাটি' নানান চড়াই-উতরাই পেরিয়েছে। ব্যান্ডের সদস্যরা যাপিত জীবনের চাহিদা মেটাতে বিভিন্ন পেশায় জড়িয়ে পড়লেও, সংগীতের প্রতি তাদের অমোঘ আকর্ষণ কখনো কমেনি। ব্যস্ততার মাঝেই তারা নিজস্ব ১৩টি গান শ্রোতাদের উপহার দিয়েছে। গানগুলো সিডি ও ক্যাসেটে প্রকাশের পাশাপাশি ইউটিউবে তাদের নিজস্ব চ্যানেলে আপলোড করা হয়েছে। আধুনিক ও লোকসংগীতই মাটির পছন্দের জনরা। 

মিক্সড অ্যালবামেও জায়গা পেয়েছে তাদের গান। এ ছাড়া লিড ভোকাল মিরাজ খান দ্বৈত সংগীতও বের করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে স্টেজে এই ব্যান্ড দলের পারফরম্যান্স মাতিয়েছে শ্রোতাদের মন।

দীর্ঘ পথচলায় প্রথমবার টেলিভিশনে লাইভ শোতে অংশ নিতে যাচ্ছে 'মাটি'। ২৫ এপ্রিল রাত সাড়ে ১১টায় এনটিভিতে (অনুষ্ঠানের নাম) অনুষ্ঠানে পারফর্ম করবে তারা।

'মাটি' ব্যান্ডের লিড ভোকাল মিরাজ খান বলেন, মিউজিকের প্রতি আমাদের ভালোবাসা কখনো কমেনি। অনেকটা সময় পেরিয়েছে। তবে শ্রোতাদের ভালো কিছু উপহার দেওয়ার অঙ্গীকার নিয়ে আমরা নতুনভাবে উজ্জীবিত।

Advertisement

গান মাটি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম