Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘এমন মুগ্ধ হয়ে নিজেকে চেয়ে দেখিনি কখনো’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১০:১২ পিএম

‘এমন মুগ্ধ হয়ে নিজেকে চেয়ে দেখিনি কখনো’

Advertisement

সব বিতর্ক ছাপিয়ে নিজেকে ও সন্তানকে নিয়েই থাকছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি। এফডিসির নির্বাচনেও দেখা গিয়েছে তাকে। সহশিল্পীদের সঙ্গে বেশ হাস্যোজ্জ্বল ছবিও তুলেছেন। ফেসবুকে নিজের ছবিতে নিজের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন নায়িকা। 

নিজের ছবির ক্যাপশনে লিখেছেন- ‘এমন মুগ্ধ হয়ে এর আগে নিজেকে চেয়ে দেখিনি কখনো। এখন দেখি। প্রাণভরে নিজেকে দেখি। আর সাহস করে নিজেকে নিজের ভালোবাসার কথা জানান দিই। নিজেকে ভালোবাসার মতো প্রেম যে দ্বিতীয়টি আর নেই।’

পরীর ছবিতে মুগ্ধতার কথা জানিয়েছেন ভক্ত থেকে শুরু করে সহশিল্পীরাও। 

এ যেন সিনেমার গল্পকেও হার মানায়, পরীমনির জীবনকথা। সম্পর্ক, বিয়ে, সন্তান, বিচ্ছেদ, মাদককাণ্ড, মামলা-মোকদ্দমা, জেলবাস- সবকিছু নিয়েই তিনি থাকেন আলোচনা-সমালোচনায়। আবারো আলোচনায় এলেন তিনি। সিনেমা নয়, এবার মাদককাণ্ড নিয়েই বেশি চর্চিত হচ্ছেন নায়িকা। বছরখানেক আগে বোট ক্লাবে মাদককাণ্ড ও মারামারিতে জড়ানোর অভিযোগ আমলে নিয়েছেন আদালত।

সব পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নেওয়ার অদ্ভুত ক্ষমতা আছে পরীর, যা তার নিত্যদিনের কাজ-কথাবার্তা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম দেখলেই বোঝা যায়। 

পরীমনি থামতে চান না, ছেলে পুণ্যকে নিয়েই এগিয়ে যেতে চান। অভিনেত্রীর জীবনের বড় শক্তি তার সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, ছেলেকে নিয়েই পরীর সংসার-ভালোবাসা। তবে নিজের শক্তির প্রতিও দারুণ আত্মবিশ্বাস নায়িকার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমেও তেমনটাই জানান দিয়েছেন পরী। 

বর্তমানে কলকাতায় অভিষেক সিনেমা ‘ফেলুবক্সী’র শুটিংয়ে ব্যস্ত পরী। এ সিনেমায় পরীর চরিত্র লাবণ্য। তার বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকারও।
 

Advertisement

এমন মুগ্ধ হয়ে নিজেকে চেয়ে দেখিনি কখনো

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম