Logo
Logo
×

Advertisement

বিনোদন

বাংলাদেশের নতুন সিনেমায় পাওলি

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ১০:৪০ এএম

বাংলাদেশের নতুন সিনেমায় পাওলি

Advertisement

বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে ও সিনেমায় অভিনয় করতে একাধিকবার ঢাকায় এসেছেন কলকাতার অভিনেত্রী পাওলি দাম। শাকিব খানের সঙ্গে ‘স্বত্বা সিনেমায় দেখা গিয়েছিল তাকে। এবার তাকে দেখা যাবে ‘নীল জোছনা’ নামে নতুন একটি সিনেমায়। এটি পরিচালনা করছেন ফাখরুল আরেফীন খান। 

এরই মধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পাওলি। সরকারি অনুদানের এ সিনেমাটি নির্মিত হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি-বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। 

নির্মাতা জানিয়েছেন, পাওলির বিপরীতে দেশের একজন অভিনয়শিল্পীকে তিনি নির্বাচিত করবেন। 

আবারও বাংলাদেশের সিনেমায় অভিনয় প্রসঙ্গে কলকাতা থেকে মোবাইল ফোনে পাওলি বলেন, ‘গত বছর নির্মাতা ফাখরুল আরেফিন খান আমার সঙ্গে এ সিনেমা নিয়ে যোগাযোগ করেন। প্রথমে তার কাছ থেকে গল্প শুনেছি। যেহেতু তখনো মোশতাক আহমেদের সেই বইটি আমার পড়া ছিল না, এরপর যখন বইটি পড়লাম, তখন দারুণ লাগল। বলা যায় এ সিনেমার সঙ্গে সেদিন থেকেই জড়িয়ে আছি। যার আনুষ্ঠানিকতা হয়েছে সম্প্রতি।’ 

নির্মাতা বলেন, ‘আমাদের গল্পের অন্যতম নারী চরিত্র লায়লা, যা পাওলি দামের সঙ্গে অনেক বেশি যায়। যার কারণে আমরা তাকে এ চরিত্রের জন্য প্রথমে নির্বাচিত করি। এরপর পাওলির সঙ্গে যোগাযোগ হয়, তাকে চিত্রনাট্য পাঠানো হলে তিনিও আমাদের সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন। আশা করছি, আমরা পাওলিকে নিয়ে কাজটি খুব ভালোভাবে শেষ করতে পারব।’ 

আগামী মাসের শেষ দিকে এ সিনেমার শুটিং শুরু হবে। একটানা চলবে জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত।

Advertisement

পাওলি দাম সিনেমা

Advertisement

আরও পড়ুন

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগরবাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগরবাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম