Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়ে ছাড়াই ৪ বছর এক ছাদের নিচে, টিকল না শ্রুতির সম্পর্ক

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৬:১০ পিএম

বিয়ে ছাড়াই ৪ বছর এক ছাদের নিচে, টিকল না শ্রুতির সম্পর্ক

Advertisement

বিয়ে ছাড়াই চার বছর ধরে জনপ্রিয় ইলাস্ট্রেটর শান্তনু হাজারিকার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রুতি হাসান। কিন্তু হঠাৎ করে তাদের সম্পের্ক ভেঙে গেছে। তবে কী কারণে তাদের বিচ্ছেদ হয়েছে তা এখনো স্পষ্ট নয়। 

শ্রুতি দক্ষিণী বিনোদন জগতের মেগাতারকা কমল হাসানের মেয়ে। অভিনেত্রী ছাড়াও গায়িকা হিসেবেও তার নামডাক রয়েছে। ফলে শ্রুতির পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের মধ্যে নানা কৌতূহল কাজ করে। 

আরও পড়ুন: শ্রুতি ও ধানুশকে নিয়ে ‘গুজব’

বিয়ে না করেই গত চার বছর ধরে শান্তনু ও শ্রুতি একই ছাদের নিচে থাকতেন। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই যুগল তাদের একসঙ্গে তোলা ছবি পোস্ট দিতেন। সম্প্রতি তাদের বিয়ের গুঞ্জনও শোনা যায়। কিন্তু আচমকাই ভেঙে যায় শ্রুতি-শান্তনুর সম্পর্ক। সমাজমাধ্যমে শান্তনুর সঙ্গে সব ছবি ও পোস্ট মুছে ফেলেছেন শ্রতি। শোনা যাচ্ছে, মাস দুয়েক আগেই ভেঙে যায় তাদের প্রেম।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সারাক্ষণ শান্তনুর প্রশংসা করতেন শ্রুতি। কিন্তু বিয়েতে দুজনের অনীহা ছিল। শ্রুতির সঙ্গে বিয়ের প্রসঙ্গে শান্তনু বলেছিলেন ‘আমি বিয়ে নামক প্রতিষ্ঠানটিতে বিশ্বাসই করি না। আমার শিল্পীসত্তাকে কেউ কোনো গণ্ডির মধ্যে বেঁধে রাখুক, তা আমি চাই না। আর যে কোনো সম্পর্কই সময়ের সঙ্গে বিবর্তিত হতে থাকে। আমি আর শ্রুতি নিজেদের সম্পর্কে ভালো আছি। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছি না।’ 

শোনা যাচ্ছে, দুজনের বোঝাপড়ার সমস্যা দেখা দিয়েছে হঠাৎ। সেই কারণে আলাদা হয়ে গেছেন তারা। যদিও প্রেম ভাঙার প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি শ্রুতি। এ সময়টা বোন অক্ষরার সঙ্গেই কাটাচ্ছেন তিনি। 

আরও পড়ুন: চুপিচুপি বিয়ে সেরেছেন শ্রুতি হাসান!

Advertisement

সম্পর্ক ভাঙল শ্রুতি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম