Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সবাইকে চমকে দিয়ে সিরিয়াস চরিত্রে সারা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৪, ১০:০১ পিএম

সবাইকে চমকে দিয়ে সিরিয়াস চরিত্রে সারা

Advertisement

‘অ্যায়ে বতন মেরে বতন’ ছবি মুক্তির পর সবাইকে অবাক করেছেন সারা আলী খান। অনেকেই তাকে এ রকম সিরিয়াস চরিত্রে ভাবতেই পারেননি বলে অভিনেত্রী জানিয়েছেন। 

সারা বলেন, এ সিনেমার প্রোমো মুক্তির পর অনেকেই আমাকে সিরিয়াস চরিত্রে দেখে চমকে গেছেন। অনেকের মনে প্রশ্ন জেগেছিল যে এ রকম এক চরিত্রে আমি কী করছি? তবে এ রকম এক শক্তিশালী চরিত্রে অভিনয় করে আমি রীতিমতো গর্ববোধ করছি। আরও গর্ববোধ করছি সবাইকে চমকে দিতে পেরে।

নেটফ্লিক্সের পর এবার অ্যামাজন প্রাইম ভিডিওর পর্দায় বলিউড অভিনেত্রী সারা। গত ১৫ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘মার্ডার মুবারক’। 

এরপর ২১ মার্চ অ্যামাজন প্রাইমে মুক্তি পায় সারা অভিনীত সিনেমা ‘অ্যায়ে বতন মেরে বতন’ ছবিটি। এ দুই ছবিতে সম্পূর্ণ অন্যরূপে ধরা দিয়েছেন তিনি। 

‘মার্ডার মুবারক’ সিনেমায় তাকে দিল্লির এক অভিজাত পরিবারের আধুনিক মেয়ের চরিত্রে দেখা গেছে। অন্য সিনেমায় তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামী উষা মেহতার ভূমিকায়। আর এ দুই ভিন্ন ভূমিকায় সারার অভিনয় সবার মন ছুঁয়ে গেছে।

সারা মনে করেন, পর্দার বাইরে তার হাসিখুশি ইমেজ আর ছটফটে স্বভাবের জন্য অনেকেই তাকে হালকাভাবে নেন। এ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি মজা করতে পছন্দ করি। চেষ্টা করি সব সময় আনন্দে থাকতে।’
 

Advertisement

সবাইকে চমকে দিয়ে সিরিয়াস চরিত্রে সারা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম