Logo
Logo
×

Advertisement

বিনোদন

ধর্মান্তরিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল অভিনেত্রীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৪, ১০:২২ এএম

ধর্মান্তরিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল অভিনেত্রীর

Advertisement

খ্রিস্টধর্মে রূপান্তরিত হয়ে পুনরায় হিন্দু ধর্মে ফিরে এলেন গোবিন্দর ভাইঝি রাগিণী খান্না। ক্ষমাও চাইলেন অনুরাগীদের কাছে। হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় এই অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে এখন তোলপাড়। 

প্রথম পোস্টে অভিনেত্রী ঘোষণা করেছিলেন, ধর্মান্তরকরণ করিয়েছেন তিনি। এখন থেকে খ্রিস্টধর্ম মেনে চলবেন তিনি।

২৪ ঘণ্টা পার হতে না হতেই সেই ‘পোস্ট’ উধাও! নতুন ‘পোস্টে’ তিনি জানিয়েছেন, তিনি পুনরায় নিজের শিকড়, হিন্দুধর্মেই ফিরে এসেছেন। ধর্মান্তরণের জন্য ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী। 

লিখেছেন, “আমি রাগিণী খান্না, সবার কাছে ক্ষমাপ্রার্থী। খ্রিস্টধর্মে রূপান্তরিত হয়েছিলাম। কিন্তু আমি আমার নিজের জায়গায় ফিরে এসেছি। কট্টর হিন্দু সনাতনী ধর্ম অনুসরণ করছি আমি।”

ঘটনার পরে দর্শকের একাংশের অনুমান, রাগিণীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছে। সম্ভবত চুকিদার বাহাদুর নামে কোনো ব্যক্তি অভিনেত্রীর সামাজিকমাধ্যম ব্যবহার করছেন। তবে ঘটনার কোনো প্রমাণ নেই। কোনো বিবৃতি মেলেনি অভিনেত্রীর তরফে। সত্যিই অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছে, না কি পোস্ট করার পর অভিনেত্রী নিজেই সরিয়ে ফেলেছেন, তা নিয়ে ধন্দে সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা । 

সম্প্রতি অভিনেত্রী আরতি সিংহের বিয়ের অনুষ্ঠানে নজর কেড়েছিলেন রাগিণী খান্না।

Advertisement

রাগিণী খান্না গোবিন্দ

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম