Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আবারো ‘বিয়ে’ করলেন হেমা মালিনী!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ০২:১৫ এএম

আবারো ‘বিয়ে’ করলেন হেমা মালিনী!

Advertisement

বিয়ে করলেন ধর্মেন্দ্র আর হেমা মালিনী? এমন প্রশ্ন এখন ধর্মেন্দ্র-হেমার ভক্তদের মুখে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ধর্মেন্দ্র আর হেমার গলায় বড়সড় ফুলের মালা দেওয়া ছবি দেখে এমন প্রশ্ন আসতেই পারে।

প্রকৃতপক্ষে  ধর্মেন্দ্র-হেমার ৪৪তম বিবাহবার্ষিকী ছিল বৃহস্পতিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ছবিতে দেখা যাচ্ছে ধর্মেন্দ্র আর হেমার গলায় বড়সড় ফুলের মালা। দুজনে খুব কাছাকাছি, যেন সদ্য বিয়ে হয়েছে! শুধু মালা পরা ছবি নয়। ধর্মেন্দ্র যে হেমার গালে ভালবাসার চুম্বন একে দিচ্ছেন সেই ছবিও এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে হেমা নিজেই ছবি দিয়েছেন। লিখেছেন, ‘আমার বাড়ি থেকে।’

অন্য দিকে মেয়ে এশা দেওল মা-বাবার মালা পরা ছবি দিয়ে লিখেছেন, ‘কী মিষ্টি! আমি এ রকম চেয়েছিলাম।’

বিয়ের ৪৪ বছর পরে আবার বিয়ে? এমন প্রশ্ন তুলছেন তাদের ভক্তরা।

Advertisement

হেমা মালিনী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম