Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সিনেমায় পুরোদমে রাজনীতি ঢুকে গেছে

Advertisement

Icon

রিয়েল তন্ময় 

প্রকাশ: ০৬ মে ২০২৪, ১০:২০ এএম

সিনেমায় পুরোদমে রাজনীতি ঢুকে গেছে

ওমর সানী

Advertisement

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। এখনো অভিনয়ে দেখা যায় তাকে। দীর্ঘদিন পর তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি গত ঈদে, অন্যটি গত শুক্রবার। এদিকে আজ তার জন্মদিন। দিনটি উদযাপন ও মুক্তিপ্রাপ্ত সিনেমাসহ সিনেমাঙ্গনের নানাবিধ প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন এ অভিনেতা।

* জন্মদিন নিয়ে কোনো বিশেষ আয়োজন আছে?

** জন্মদিন নিয়ে বিশেষ কোনো আয়োজন আমি রাখি না। তাই এবারও তেমন কোনো পরিকল্পনা নেই। কারণ, মে মাসটা আমার জন্য তাই একটু অন্য রকম। এ মাসে আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাই এ মাসটা আমার জন্য খুব একটা আড়ম্বর হয় না আসলে। এবার তো একদমই না। এবার আমার স্ত্রী (চিত্রনায়িকা মৌসুমী) দেশে নেই। সে ও আমার ছেলে মেয়েরা আমেরিকায়। বাসায় আমি একা। তাই এবার তো ঘরোয়া আয়োজনও হবে না।

* আপনার নতুন সিনেমা ‘ডেডবডি’ মুক্তি পেয়েছে চলতি সপ্তাহে। কেমন সাড়া পাচ্ছেন?

** খুব বেশি একটা খবর নেইনি। যা খবর পাচ্ছি, বেশ ভালোই যাচ্ছে। সবাই তো ভালোই বলছে। এখন ওভারঅল কি সেটা আপনারাই (সাংবাদিক) ভালো বলতে পারেন। তবে যেটুকু খবর পাচ্ছি বেশ ভালো যাচ্ছে। বাকিটা দর্শকদের ওপর। আমরা খুব ভালো কাজ করেছি। আমি চাই দর্শক দেখুক। তারা আবার প্রেক্ষাগৃহে আসুক, বাংলা সিনেমা দেখুক।

* সিনেমার বর্তমান পরিস্থিতি নিয়ে কী বলবেন?

** বর্তমান সিনেমার অবস্থা নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে। তাছাড়া এসব বিষয় নিয়ে কথা বলতেও চাই না। যদি বলি, বর্তমান চলচ্চিত্রের অবস্থা কেমন, আমি বলব, অনেক অনেক খারাপ। কিছু খারাপ মানুষ এখানে ভিড়ে জায়গাটি নষ্ট করে ফেলেছে। সিনেমায় পুরোদমে রাজনীতি ঢুকে গেছে। আর আমার সঙ্গে এসব রাজনীতি যায় না। এসব কারণে আর এখানে কাজ করতে ইচ্ছা হয় না। এখন যারা এর সঙ্গে যুক্ত আছেন, তাদের জিজ্ঞেস করলে এসব সমস্যার বিষয়ে ভালো বলতে পারবেন। আমরা এখন কোনো সমিতির মধ্যেও নেই, তাই এসব নিয়ে আর কোনো ডিসকাশনও করি না।

* বর্তমান ব্যস্ততা কী নিয়ে? নতুন কোনো সিনেমায় কাজ করছেন?

** বর্তমানে আমার বিজনেস নিয়েই ব্যস্ত আছি। তাছাড়া আর কিছু করছি না। আর সিনেমাসংশ্লিষ্ট কোনো কাজের ব্যস্ততা নেই এখন। আমি খুব অল্প কাজ করি। সেটা নিয়েই সন্তুষ্ট। সামনে যখন নতুন কোনো কাজ করব তখন জানাব।

Advertisement

সিনেমা রাজনীতি ওমর সানী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম