Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দাহকাল থেকে ফাতিমা

Advertisement

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ০৭ মে ২০২৪, ০৩:২৪ এএম

দাহকাল থেকে ফাতিমা

Advertisement

বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম তাসনিয়া ফারিণ। নাটকেই তাকে বেশি দেখা যায়। তবে আজ থেকে আট বছর আগে শুরু করেছিলেন একটি সিনেমার কাজ। নাম ‘দাহকাল’। 

পরিচালনার দায়িত্বে ছিলেন ধ্র“ব হাসান। ওই সময় সবে মিডিয়ায় কাজ শুরু করেছিলেন ফারিণ। সেভাবে পরিচিতিও ছিল না। সিনেমায় ক্যারিয়ার গড়ার আগ্রহ থেকে ‘দাহকাল’-এ কাজ শুরু করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সিনেমায় তার প্রতিষ্ঠা পাওয়া সম্ভব হয়নি। 

কারণ, মাঝপথেই সেই সিনেমার কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু থেমে থাকেননি ফারিণ। নিজেকে এরইমধ্যে নাটকে প্রতিষ্ঠা করে ফেলেছেন। অবস্থান করছেন জনপ্রিয়তার তুঙ্গে। এরমধ্যে জীবনের প্রথম সিনেমার কাজও শেষ হয়। এবার মুক্তির পালা। সম্প্রতি সেটিও ঘোষণা করা হয়েছে।  

৮ বছর আগে শুরু হওয়া ফারিণের সেই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৪ মে।  তবে বদলে গেছে নাম। ‘দাহকাল’ হয়ে গেছে ‘ফাতিমা’। অর্থাৎ এ মুহূর্তে নির্মামা ফারিণের জনপ্রিয়তাকেই পুঁজি করে মাঠে নামছেন। তাই সিনেমার নামও রাখা হয়েছে চরিত্রের নামানুসারে। অর্থাৎ, এখন দেখানো হচ্ছে নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারিণ। 

এ সিনেমা নিয়ে গণমাধ্যমে এক প্রতিক্রিয়ায় তাসনিয়া ফারিণ বলেন, ‘এটাই আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা। মাঝপথে কাজ বন্ধ হয়ে যায়। এর মধ্যে আমি নাটকের কাজে ব্যস্ত হয়ে যাই। ফাইনালি শেষ হয়েছে খুব ভালোভাবে। আমি নিজেও বড় পর্দায় এটি দেখার অপেক্ষায়।’ 

উল্লেখ্য, এই ‘ফাতিমা’ই গত ফেব্রুয়ারিতে ইরানের ‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অংশ নিয়েছিল। এতে অভিনয়ের জন্য পুরস্কারও পেয়েছেন ফারিণ।

Advertisement

ফারিণ দাহকাল

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম