Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শুরু হচ্ছে ইশা-প্রিয়াংকার নায়িকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১০:৪৪ এএম

শুরু হচ্ছে ইশা-প্রিয়াংকার নায়িকা

Advertisement

চলচ্চিত্র জগতের তারকা অভিনেত্রী ইশা সাহা। মুখ্য চরিত্রে তিনি। এ ছবিতে আরও আছেন প্রিয়াংকা সরকার। বন্ধুত্বের গল্প বলবে নতুন বাংলা ছবি ‘নায়িকা’। ছবিতে অভিনেত্রী চরিত্রটির নাম রায়া। অন্যদিকে, গৃহবধূ চরিত্রটি সোহিনী। এই দুই চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে ইশা সাহা ও প্রিয়াংকা সরকার।

সমাজের বিপরীত মেরুর দুই নারী একসময়ের বন্ধু। ভাগ্যের লিখনে একসময় তাদের দেখা হয় এবং বদলে যেতে থাকে জীবনস্রোতের সমীকরণ। এই প্রেক্ষাপটেই তার নতুন ছবির পরিকল্পনা করেছেন পরিচালক রোহন সেন। এই ছবি নিয়ে তথ্য ভাগ করে নিলেন পরিচালক।

এর আগে ‘শুভ বিজয়া’ ও ‘পাকদণ্ডী’র মতো ছবি দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক রোহন। এ ছবিকে কীভাবে সাজিয়েছেন তিনি? 

আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘আমি এই ছবির মাধ্যমে বন্ধুত্বকে উদযাপন করতে চেয়েছি। একই সঙ্গে ছবিটি সম্পর্কের বিভিন্ন আঙ্গিককে উন্মোচন করবে।’

রোহন বলেন, একটি ছবির পোস্টার প্রকাশ অনুষ্ঠানে রায়া সমস্যায় পড়ে। সংবাদমাধ্যমে তাকে নিয়ে নানা কথা লেখা হচ্ছে। এমতাবস্থায় ছোটবেলার বন্ধু সোহিনী আবার রায়ার সঙ্গে যোগাযোগ করে। এক বন্ধুর বিপদে কি অন্যজন সাহায্যের হাত বাড়িয়ে দেবে? এই প্রশ্ন কেন্দ্র করেই ছবির গল্প এগোবে। তিনি আরও বলেন, মজার বিষয়— একসময় দুই বন্ধুই কিন্তু অভিনেত্রী হতে চেয়েছিল। ফলে ছবির মধ্যে একটা অদ্ভুত টানাপড়েন থাকবে।

আগামী ১৭ মে থেকে ‘কিছুক্ষণ এন্টারটেনমেন্ট’ ও ‘ফ্রেম পার সেকেন্ড এন্টারটেনমেন্ট’ প্রযোজিত ছবিটির শুটিং শুরু হবে কলকাতায়। এ ‘নায়িকা’ ছবির কাহিনি ও চিত্রনাট্য পরিচালকের নিজস্ব। ইতোমধ্যে ছবির জন্য লুকসেট হবে ইশা ও প্রিয়াংকার। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লাবণী সরকার, শুভ্রজিৎ দত্ত ছাড়াও অন্যান্য কয়েকটি চরিত্রের জন্য অভিনেতাদের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে কথাবার্তা চলছে। 

Advertisement

ইশা প্রিয়াংকা নায়িকা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম