Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

স্বামীর কারণে সমালোচিত যেসব অভিনেত্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৬:২৫ পিএম

স্বামীর কারণে সমালোচিত যেসব অভিনেত্রী

Advertisement

অভিনয় করে বেশ জনপ্রিয় অনেক অভিনেত্রী। যে কারণে ভক্ত-সমর্থকরা তাদের ফলো করেন। তাদের লাইফ স্টাইল ফলো করেন।

কিন্তু জনপ্রিয় অনেক অভিনেত্রী রয়েছেন, যারা স্বামীর কারণে অনেক সময় সমালোচনার শিকার হন। 

এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা তাদের স্বামীর চেহারা ভালো না হওয়ায় ভক্তদের সমালোচনার শিকার হন। 

২০২০ সালে জনপ্রিয় টিভি অভিনেত্রী নেহা পেন্ডসে শিল্পপতি শার্দুল সিং ব্যাসকে বিয়ে করেছিলেন। স্বামীর স্থূলতা এবং বিবাহবিচ্ছেদের কারণে তাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে।

গোবিন্দার ভাইঝি এবং কৃষ্ণা অভিষেকের বোন আরতি সিং সম্প্রতি ৩৯ বছর বয়সে নভি মুম্বাইয়ের ব্যবসায়ী দীপক চৌহানকে বিয়ে করেছেন।

দীপক চৌহানকে বিয়ে করে খুব খুশি আরতি। কিন্তু আরতির স্বামী দীপক তার কালো চেহারার কারণে অনেক সমালোচনার শিকার হয়েছিলেন। কেউ কেউ আরতির স্বামীকে কালু বলেছেন।

বরুণ সুদের সঙ্গে ব্রেকআপের পর দিব্যা আগরওয়াল একই বছর অপূর্ব পাদগাঁওকরকে বিয়ে করেন। স্বামীর চেহারার কারণে দিব্যাকেও অনেক সমালোচনা সহ্য করতে হয়। 

যদিও দিব্যা খুব সুন্দরী, অপূর্বের কালো চেহারের কারণে তাকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হতে হয়। 

শিল্পপতি ও রাজনীতিবিদ সুয়শ রাওয়াতকে বিয়ে করার পর অভিনয় ছেড়ে দেন মোহনা। এখন দুই সন্তানের মা হয়েছেন মোহনা।

মোহনা কুমারীও তার স্বামীর চেহারার জন্য অনেক সমালোচিত হয়েছিলেন। 

‘গোপী বহু’ নামে পরিচিত অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য ২০২২ সালে শাহনওয়াজকে বিয়ে করেছিলেন। দেবলীনাও তার স্বামীর গায়ের রংয়ের কারণে সমালোচনার শিকার হন। 

Advertisement

স্বামী কারণ সমালোচিত যেসব অভিনেত্রী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম