Logo
Logo
×

Advertisement

বিনোদন

চুলের মুঠি ধরে মারধর, হাইকোর্টে গেলেন অভিনেত্রী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৪, ০৯:২৫ পিএম

চুলের মুঠি ধরে মারধর, হাইকোর্টে গেলেন অভিনেত্রী

Advertisement

কয়েক দিন আগেই অপ্রীতিকর একটি ঘটনা ঘটেছে ভারতীয় টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী অনুমিতা দত্তের সঙ্গে; যা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। 

মা-বাবাকে নিয়ে গাড়িতে করে ডোমজুর এলাকায় বোনের বাড়িতে যাওয়ার সময়ই দুর্ঘটনা ঘটেছে অভিনেত্রীর সঙ্গে।

সংবাদমাধ্যমের খবর- বোনের বাড়িতে যাওয়ার সময় একটি খাবারের দোকানের সামনে গাড়ি পার্কিং করা নিয়েই সমস্যায় পড়েছেন অভিনেত্রী অনুমিতা। দোকানের সামনে গাড়ি পার্কিং করায় তাকে দোকানদার গাড়িটি সরিয়ে নেয়ার জন্য বলেন, কিন্তু অভিনেত্রী এতে আপত্তি জানান।

এই অভিনেত্রী দোকানদারকে জানান, এটা নো-পার্কিং এলাকা নয়। তিনি গাড়ি সরাবেন না; কিন্তু পরিস্থিতি হাতের বাইরে যেতে থাকে। তারপরই কয়েকজন এসে মারধর করতে থাকেন। অনুমিতার অভিযোগ, আমাকে মারধর করা হয়েছে। এমনকি চুলের মুঠি ধরে মাকেও মেরেছেন তারা।
তার ভাষ্যমতে- আমি তাদের বলেছিলাম পাঁচ মিনিটের মধ্যে চলে যাব। তারা আমার কোনো কথাই শোনেনি। ড্রাইভার গাড়ি সরিয়ে নিলেও তাতে লাভ হয়নি। তারা আরও বেশি আক্রমণ করতে থাকে।

এরপরই থানায় যান অভিনেত্রী অনুমিতা; কিন্তু থানায় অভিযোগ নেওয়া হয়নি তার। পরে ফের থানায় গেলে তাকে জানানো হয়, মামলা করা হয়েছে। তবে তাকে মামলার কোনো কপি দেওয়া হয়নি।

এ ঘটনায় হাল ছাড়েননি অভিনেত্রী অনুমিতা। বিচার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্ট থেকে মামলা নেওয়ার জন্য রায় দেওয়া হয়। আর আগামী সোমবার মামলার শুনানির তারিখ বলে জানানো হয়েছে।
 

Advertisement

চুলের মুঠি হাইকোর্ট অভিনেত্রী

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম