Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ক্যানসার, ভুলে থাকতে ঘুমিয়ে পড়তেন সোনালি বেন্দ্রে!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৪, ০৫:১৮ এএম

ক্যানসার, ভুলে থাকতে ঘুমিয়ে পড়তেন সোনালি বেন্দ্রে!

Advertisement

ক্যানসার জয় করে ফের অভিনয় জগতে ফিরেছেন সোনালি বেন্দ্রে। তবে ক্যানসার ধরা পরার পর চিকিৎসকদের উপর রেগে গিয়েছিলেন সোনালি। কেন রেগে গিয়েছিলেন তা নিজেই জানিয়েছেন তিনি।

৬ বছর আগে ক্যানসারে আক্রান্ত তিনি। তার পর তার অভিজ্ঞতা ধাপে ধাপে ভক্তদের সঙ্গে ভাগ করেছেন অভিনেত্রী। তার ক্যানসার অভিজ্ঞতা বহু মানুষকে অনুপ্রেরণা দিয়েছে।

সম্প্রতি এক সক্ষাৎকারে ক্যানসারের সঙ্গে লড়াই নিয়ে খোলাখুলি আলোচনা করেন সোনালি। তিনি বলেন, ‘একটি রিয়্যালিটি শো-এর শুটিংয়ের সময়ে আমার ক্যানসার ধরা পড়ে। সত্যিই বড় চমক ছিল। নিজেকেই প্রশ্ন করছিলাম, আমার কী ভাবে ক্যানসার হতে পারে? প্রথমে ভেবেছিলাম, তেমন গুরুতর নয়। কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার পরে, কিছু পরীক্ষার পরে বুঝতে পারি, কত কঠিন রোগ। আমার স্বামী ও চিকিৎসক, দুজনই রিপোর্ট দেখে বেশ ঘাবড়ে গিয়েছিলেন।’

সোনালি বলেন, ‘রিপোর্টের মাধ্যমে বোঝা যায়, ক্যানসার কতটা ছড়িয়েছে। রিপোর্টে দেখা যায়, ক্যানসার আমার গোটা শরীরে ছড়িয়ে পড়েছে।’

ক্যানসার ধরা পড়ার বিষয়টি ভোলার জন্য প্রায়ই ঘুমিয়ে পড়তেন এই অভিনেত্রী। ভাবতেন, ধীরে ধীরে সবটাই ঠিক হবে। কিন্তু বাস্তবে তা হওয়ার ছিল না। অন্য দিকে সোনালির স্বামী খুবই তৎপর হয়ে উঠেছিলেন। বিদেশে চিকিৎসার ব্যবস্থা করছিলেন।

সোনালি বলেন, ‘চিকিৎসার সময়ে আমি চিকিৎসকদের উপরেও রেগে যেতাম। তারা বলতেন, আমার বেঁচে থাকার মাত্র ৩০ শতাংশ সম্ভাবনা রয়েছে। এটা কী ভাবে চিকিৎসকেরা বলতে পারেন? আমি বার বার এটাই জিজ্ঞাসা করতাম।’

কিন্তু এই কঠিন লড়াইয়ে জয়ী হয়েছেন অভিনেত্রী।

সূত্র: আনন্দবাজার

Advertisement

ক্যানসার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম