সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পিয়াল নিহত
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৪, ০৭:৩৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন তরুণ প্রজন্মের ব্যান্ডদল ‘অড সিগনেচার’র সদস্যরা।
শনিবার সিলেট যাওয়ার পথে নরসিংদী পাচদোনা ডিম হলিডে পার্কের সামনে দলটির গাড়ি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়।
এতে ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট আহসান তানভীর পিয়াল মারা গেছেন। আরও মারা গেছেন নিহতের গাড়ি চালক সালাম। অন্যদের অবস্থাও আশঙ্কাজনক বলে দলটির অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলা হয়েছে।
