Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

খুব কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে: পূজা চেরি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৪, ০৫:৫৬ পিএম

খুব কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে: পূজা চেরি

ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্ব ‘মা’ দিবসে মায়ের অনুপস্থিতিতে বিষাদের নীল পানিতে ভাসছেন ঢালিউড সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। এদিন সকালে ঘুম থেকে উঠেই চোখের পানি ধরে রাখতে পারলেন না অভিনেত্রী। 

রোববার পূজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। বেলা ১১টা ২২ মিনিটে দেওয়া ওই স্ট্যাটাসে মায়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি।

‘স্বার্থপর পুরুষ খারাপ স্বামী তো বটেই, বাবা হিসেবেও ভালো না’

এ ছবির ক্যাপশনে পূজা লেখেন- ‘ভালো থাকুক পৃথিবীর সকল মা। মামণি দেখেছো? তুমি কি পচা কাজ করেছো, সকালে ঘুম থেকে উঠেই অঝোরে চোখ থেকে পানি পড়তে দিলে! সারা জীবনই তো এই পানি পড়বে গো মা। কী করে থামাব?’

পূজা আরও লেখেন- ‘উফ খুব কষ্ট হচ্ছে মামণি। আর লিখতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। ভালো থেকো মামণি আর মনে রেখ, তোমার হাতের লাঠিটা অনেক মিস করি... অনেক অনেক অনেক।’
চলতি বছরের ২৪ মার্চ সকালে মিরপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায়। মাকে হারানোর বেদনা এখনো সামলাতে পারেননি অভিনেত্রী। মা দিবস যেন সে বেদনার ক্ষত আরও বাড়িয়ে দিল নায়িকার মনে।

প্রসঙ্গত, মাত্র ১৪ বছর বয়সে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরি। 
 

Advertisement

কষ্ট বুকটা ফেটে পূজা চেরি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম