Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রাজ্য একদিন তার মাকে নিয়ে প্রাউড ফিল করবে: রাজ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৪, ০৯:৪৪ পিএম

রাজ্য একদিন তার মাকে নিয়ে প্রাউড ফিল করবে: রাজ

ফাইল ছবি

Advertisement

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত অভিনেতা শরিফুল রাজ-পরিমনি জুটি ভেঙে গেছে। পারিবারিক কলহের জেরে দুজনের বিবাহবিচ্ছেদও হয়ে গেছে। মাঝখানে রয়ে গেছে সেতুবন্ধ-একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। 

এতসবের মধ্যে হঠাৎ পরীর প্রসংশায় পঞ্চমুখ হলেন রাজ। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে অভিনেতা বললেন, অনেক মায়েদের পরীর থেকে অনেক কিছু শেখার আছে। ও যেভাবে আমার ছেলেকে আদর-যত্ন করে তাতে রাজ্য একদিন তার মাকে নিয়ে প্রাউড ফিল করবে। 

তিনি আরও বলেন, আমার ছেলে এখন অনেক ছোট। সে আমার জীবনের গুরুত্বপূর্ণ একজন। আমার কাছে মনে হয় ও ঠিকঠাক ভালো একটা জায়গায় আছে। আমি চাইব ও যেভাবে আছে আরও ভালো থাকুক, সুস্থ থাকুক।

উল্লেখ্য, ‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান তারা। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন দুজন। তবে ২০২২ সালের ২২ জানুয়ারি তাদের আবারও পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে বিয়ে হয়েছিল।

এই অভিনেতা প্রথম আলোচনায় আসেন ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে। এরপর ‘ন ডরাই’, ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমায় কাজ করে রাতারাতি তারকা বনে যান। বর্তমানে ঢালিউডের অন্যতম ব্যস্ত নায়ক শরিফুল রাজ। 

গেল ঈদে রাজের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। যেখানে অন্যান্য নায়কদের একটি সিনেমাও মুক্তি মিলছে না, সেখানে রাজ হাজির হয়েছেন তিনটি সিনেমায় তিনটি ভিন্ন চরিত্রে।

অর্ধযুগ আগে র্যাম্প মডেলিং দিয়ে শরিফুল রাজের শোবিজে পথচলা শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কাজ করেছেন একের পর এক চলচ্চিত্রে।
 

Advertisement

রাজ্য একদিন তার মাকে নিয়ে প্রাউড ফিল করবে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম