Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সুন্দর কিছু মেমোরি জীবনে বাঁধাই করে রাখিস: পরীমনি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৪, ১০:৪৯ পিএম

সুন্দর কিছু মেমোরি জীবনে বাঁধাই করে রাখিস: পরীমনি

Advertisement

চিত্রনায়িকা পরীমণির জীবনে পছন্দের কিছু মানুষ রয়েছে। যাদের মধ্যে অন্যতম তার কয়েকজন বোন। তাদের সঙ্গে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা। 

যেসব ছবিতে পরীর সঙ্গে তার তিন বোনের দেখা মিলেছে। চার বোন একসঙ্গে একরকম শাড়ি পড়েছেন। ছবিগুলো প্রকাশ করে পরী লিখেছেন, এদের ধারণা- এক একজন এক এক ছবিতে সুন্দর।

চার বোনের সেই ছবি ভক্তরাও বেশ পছন্দ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, পরীর বোনগুলো দেখতে পরীর মতোই সুন্দর। 

এবারই প্রথম নয়, এর আগেই বোনদের সঙ্গে ছবি প্রকাশ করতে দেখা গেছে পরীমণিকে। চলতি বছরের শুরুতে গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে বোনদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়িয়েছেন তিনি। 

সে সময় শাড়ি পরার এক মজার অভিজ্ঞতা শেয়ার করে এই নায়িকা জানিয়েছিলেন, গাড়িতে বাবুকে (পরীমনির ছেলে রাজ্য) ঘুমে রেখে একটা অপরিচিত মার্কেটে নাক মুখ চাদরে ঢেকে নেমে পড়লাম শাড়ি খুঁজতে। পাই না পাই না, পাই তো পছন্দ মতো হয় না, যাই হোক হল। হতেই হতো আর কি! এবার পালা শাড়ির ব্লাউজ! ওহ সেকি কাণ্ড! সেটাও ম্যানেজ করে ফেললাম শেষমেষ।

এরপর পরী লেখেন, রোদ চলে যায় যায়। দুপুরের খাওয়া হয়নি তখনও। পেটে খিদে নিয়ে কি আর এমন সুন্দর মাঠে নেমে হি হি করা যায়। ঘরে ঢুকেই পেট ভরে হাঁসের মাংস দিয়ে ভাত খেলাম। তখন সূর্য গাছের নিচে। এর মধ্যে আমরা রেডি হয়ে মাঠে হিহি হাহা করতে করতে এত সুন্দর কিছু মুহূর্ত ধরে রাখতে পারলাম।

মূলত বোনদের আবদার মেটাতেই এত আয়োজন ছিল জানিয়ে নায়িকা লিখলেন, মোট কথা হলো ও পরী আপু চলো না সবাই এক রকম শাড়ি পরে সরিষার মাঠে ছবি তুলি। আর আমি এই মহাযজ্ঞটি ঘটিয়েছি দেড় ঘণ্টারও কম সময়ে। 

এরপর বোনদের উদ্দেশে পরী বলেন, তোরা যখন আমার বয়সের হবি তখন আমার মতো করে তোদের ছোটদের সঙ্গেও এমন সুন্দর কিছু মেমোরি জীবনে বাঁধাই করে রাখিস। এসব পাগলামি জীবনকে আনন্দে বাঁচায়। কাজিনস ফরএভার।

বর্তমানে পরীমনি বর্তমানে ব্যস্ত রয়েছেন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিতব্য ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর শুটিংয়ে।
 

Advertisement

সুন্দর কিছু মেমোরি বাঁধাই করে রাখিস

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম