Logo
Logo
×

Advertisement

বিনোদন

আলিয়া-রণবীরের জীবনে নতুন সূচনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৪, ১১:০৭ পিএম

আলিয়া-রণবীরের জীবনে নতুন সূচনা

Advertisement

আলিয়া ভাট ও রণবীর কাপুর দুজনই নিজেদের কাজ নিয়ে বেশ ব্যস্ত। তার মাঝেই একমাত্র মেয়ে রাহার সঙ্গে সময় কাটাচ্ছেন তারকা দম্পতি। এ বার এক নতুন সূচনা করতে চলেছেন আলিয়া-রণবীর। বহু দিন ধরে এ সূচনার জন্য অপেক্ষা করেছিলেন দুজনই।

বহুদিন ধরে তৈরি হচ্ছে আলিয়া ও রণবীরের নতুন বাড়ি। বাড়ি তৈরির কাজ প্রায় শেষের পথে। জানা যাচ্ছে, খুব শিগগিরই সেই নতুন ঠিকানায় পা রাখতে চলেছেন তারকা-দম্পতি। তাদের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আগামী ২-৩ মাসের মধ্যেই নতুন বাড়িতে পাকাপাকি ভাবে থাকা শুরু করছেন তারা। সেই ঘনিষ্ঠ সূত্রের কথায়, ‘বাংলোর কাজ প্রায় শেষ। একেবারে শেষ মুহূর্তের কিছু কাজ বাকি রয়েছে। সেটা শেষ হতে বড় জোর এক মাস সময় লাগবে। সব কাজ শেষ হলেই, তারা নতুন বাড়িতে পা রাখবেন। এই মুহূর্তের জন্য অনেকদিন ধরে তারা অপেক্ষা করেছিলেন।’

এমনকি এও জানা যাচ্ছে, রাহাকে নিয়ে এ বছর নতুন বাড়িতেই দীপাবলি পালন করবেন কাপুর পরিবার। সূত্র অনুযায়ী, ‘এ বাংলোর সঙ্গে পরিবারের সবার আবেগ জড়িয়ে আছে। তাই বাড়ি তৈরির কাজে তারাও জড়িয়ে ছিলেন। আলিয়া ও রণবীর ব্যস্ততার মধ্যেও নিজেরা গিয়ে বাড়ির কাজ কতটা এগিয়েছে দেখে আসতেন।’

রণবীর কাপুরের দাদা অর্থাৎ অভিনেতা রাজ কাপুরের বাংলো ছিল এ বাড়ি। সেটিকেই নতুন করে তৈরি করা হল। তাই এ বাড়ির সঙ্গে কাপুর পরিবারের আবেগ জড়িয়ে রয়েছে।

উল্লেখ্য, কাজের দিক থেকে আলিয়া সম্প্রতি ‘জিগরা’ ছবির শুটিং শেষ করেছেন। অন্য দিকে রণবীর এখন ব্যস্ত ‘রামায়ণ’-এর শুটিং নিয়ে।

Advertisement

আলিয়া রণবীর

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম