Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

৪৩ মিলিয়ন ডলারের নেকলেস পরে প্রিয়াংকার ফটোশুট

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০৩:১০ পিএম

৪৩ মিলিয়ন ডলারের নেকলেস পরে প্রিয়াংকার ফটোশুট

Advertisement

বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ৪৩ মিলিয়ন ডলারের নেকলেস পরে ফটোশুট দিলেন। নিজের ফ্যাশন সেন্স দিয়ে বরাবরই ভক্তদের নজর কাড়ছেন তিনি। ইতালির বিখ্যাত ফ্যাশন হাউস বুলগারির জন্য এ ফটোশুট করেন প্রিয়াংকা। তিনি আকাশছোঁয়া মূল্যের নেকলেসটি গলায় দিয়ে লিফটের মধ্যে ফটোশুট করেছেন। এ অভিনেত্রীর আবেদনময়ী পোজ বেশি করে নজর কাড়ে ভক্তদের, যেখানে তিনি খোলামেলা পোশাকে মুগ্ধতা ছড়িয়েছেন। 

সম্প্রতি প্রিয়াংকা চোপড়া রোমে অনুষ্ঠিত বুলগারির ১৪৯তম বার্ষিকী উপলক্ষ্যে গালা ডিনারের অংশ নিয়েছিলেন। এই বিশেষ ইভেন্টে বিনোদন জগতের বড় তারকারাও উপস্থিত ছিলেন। যাদের মধ্যে ছিলেন অ্যান হ্যাথাওয়ে, শুকি ও লিউ ইয়েফেই।

সেখানে দেখা গেছে, কালো স্কিনটাইট, নেকলাইন পকেটযুক্ত পোশাকে। যে পোশাকটি একটু অতিরিক্তই খোলামেলা বলে মনে করছেন নেটিজেনরা। পোশাকের সঙ্গে বুলগারি ব্র্যান্ডের হীরার নেকলেস পরেন তিনি। যার মূল্য ছিল ৪৩ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চারশ কোটি টাকা। 

এই নেকলেসের সঙ্গে হীরা দিয়ে তৈরি ব্রেসলেটও হাতে পরেন প্রিয়াংকা চোপড়া। পোশাকের সঙ্গে মিলিয়ে প্রিয়াংকার নিজস্ব গ্ল্যামার, স্মোকি আই মেকআপ, গোলাপি ঠোঁটে আরও উজ্জ্বল দেখাচ্ছিল।

অনুষ্ঠানে অন্য অভিনেত্রীদের উপস্থিতি থাকলেও প্রিয়াংকার সাজ নজর কেড়েছে সবার। বিশেষ করে অভিনেত্রীর গলায় ১৪০ ক্যারোটের হীরের নেকলেস। এই নেকলেসটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২৮০০ ঘণ্টা। যেখানে সেভেন পিয়ার শেপ কাটের হীরা ব্যবহার করা হয়েছে। নেকলেসটির বেস তৈরি হয়েছে প্ল্যাটিনাম দিয়ে। পুরো নেকলেসটি তৈরি করতে ৬৯৮টি হীরা ব্যবহার করা হয়েছে। যার মূল্য ৪৩ মিলিয়ন ডলার। 

Advertisement

নেকলেস প্রিয়াংকা ফটোশুট

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম