Logo
Logo
×

Advertisement

বিনোদন

মিষ্টি জান্নাতের নামে মামলা করছেন তমা মির্জা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০৪:৫৪ পিএম

মিষ্টি জান্নাতের নামে মামলা করছেন তমা মির্জা

Advertisement

চিত্রনায়িকা তমা মির্জাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিনেত্রী। বৃহস্পতিবার সকালে মিষ্টির ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়েছে। 

ডাকযোগে তমা মির্জার পক্ষে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী সজীব মাহমুদ আলম। আইনি নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। ‘আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত’ এবং ‘নায়িকা হয়েছে তমা মীর্জা: জান্নাত’ শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন আইনজীবী।

আইনি নোটিশে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তমার উদ্দেশে মিষ্টির এমন আপত্তিকর মন্তব্যে তার ১০ কোটি টাকার মানহানি হয়েছে।

দেশের জনগণের কাছে তার (তমা মির্জার) সুনাম নষ্ট হয়েছে। এ ধরণের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত হেনেছে। এটি শাস্তিযোগ্য অপরাধ। উদ্দেশ্যে প্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশে করা হয়েছে। এতে ১০ কোটি টাকার মানহানি হয়েছে। তাই নোটিশে সাত দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এছাড়া পরবর্তীতে এ ধরণের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

আইনি নোটিশ প্রসঙ্গে তমা মির্জা বলেন, যা বলার এবং যা করার আমার আইনজীবী করছেন। তবে এটুকু বলতে চাই, ছাড় দিতে দিতে বেশি বাড় বেড়েছে। এসবে আর ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বিন্দুমাত্র ছাড় পাবে না কেউ।

Advertisement

১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম