Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রথমবার সিনেমায় মৌ

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৪, ১২:০০ এএম

প্রথমবার সিনেমায় মৌ

Advertisement

মিডিয়া জীবনের পথচলায় নাটক ও বিজ্ঞাপনে কাজ করলেও সিনেমায় কখনো দেখা যায়নি তাহমিনা সুলতানা মৌকে। এবার সেটিই হচ্ছে। প্রথমবার সিনেমায় অভিনয় করছেন তিনি। সোহেল আরমানের নতুন সিনেমা ‘সংবাদ’-এ তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। নির্মাতার কাছে গল্প শুনে এবং তার চরিত্র সম্পর্কে জেনে ভীষণ ভালো লেগেছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে মৌ বলেন, ‘অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলায় এবারই প্রথম আমার কাছে আসা কোনো সিনেমায় অভিনয় করার প্রস্তাবে গল্প এবং চরিত্র শুনে সত্যিই ভীষণ ভালো লেগেছে। তাছাড়া সোহেল আরমান ভাই চলচ্চিত্র পরিবারের মানুষ। এর আগেও তিনি সিনেমা নির্মাণ করেছেন। সব মিলিয়েই মনে হলো তার নতুন সিনেমায় কাজ করা যেতে পারে।’

Advertisement

মেৌ নায়িকা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম