নতুন দুই গান নিয়ে সুমী শারমিন
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২৪, ১২:৫৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ শিশু একাডেমির মিউজিক ইনস্ট্রাক্টর সুমী শারমিন। ২৮ বছর আগে তার প্রথম গানের অ্যালবাম ‘পরাণ কান্দে’ প্রকাশ হয়েছিল। এরপর তার আরও বেশ কিছু গান প্রকাশ হয়েছে। কিছুদিন আগে প্রকাশ হয়েছে তার কণ্ঠের নতুন দুটি গান।
গানগুলোর শিরোনাম ‘পাশ কেটে যেতে পারো’ ও ‘প্রিয় ডাক নাম’।
গাঙচিল ইউটিউব চ্যানেলে প্রকাশিত দুটি গানই লিখেছেন লুৎফর হাসান, সুর ও সংগীতায়োজন করেছেন শান সায়েক।
এ প্রসঙ্গে সুমী বলেন, ‘দুটি গানই আমার ভীষণ প্রিয়। কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করছি আগামীতে আরও ভালো ভালো গান আসবে।’
