Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অবৈধ কোনো কিছু করিনি: মাহিয়া মাহি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০৪:০৭ পিএম

অবৈধ কোনো কিছু করিনি: মাহিয়া মাহি

ফাইল ছবি

Advertisement

অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গেল শনিবার এক ভিডিওবার্তায় কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার খবরটি জানান অভিনেত্রী নিজেই। 

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে আলোচনা-সমালোচনা ঝড় শুরু হয়।  শুরুতে নিশ্চুপ ছিলেন মাহি।

অবশেষে মুখ খুলেছেন মাহি। তার ভাষ্য, ‘জুয়া কোম্পানিতে যুক্ত হয়ে অবৈধ কিছু করেননি। চুক্তিতে স্পষ্টভাবে লেখা আছে ক্রিকেট রিলেটেড ইনফরমেটিভ প্ল্যাটফর্ম অ্যান্ড নট প্রমোটিং ক্যাসিনো। আমি এভাবেই তাদের সঙ্গে চুক্তি করেছি।’

তিনি আরও বলেন, ‘চুক্তিতে এটাও উল্লেখ আছে, আমি যদি কোনো বেটিং অ্যাপের সঙ্গে কাজ করতে চাই, সেটাও পারব না। আমি অবৈধ কোনো কিছু করিনি। আমাদের দেশের অনেকেই এ রকম চুক্তি করেছেন। আমি অবশ্যই বেটিং অ্যাপের সঙ্গে নেই, ভবিষ্যতেও থাকব না।’

মাহির শেয়ার করা অনলাইন জুয়া কোম্পানির ফেসবুক পেজটিতে জুয়ার বেশ কিছু বিজ্ঞাপন দেখা গেছে।

জুয়া কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার খবর জানিয়ে গেল শনিবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন মাহি। তিনি বলেন, ‘আমি মাহিয়া মাহি। আজকে আমি তোমাদের জন্য দারুণ একটি নিউজ নিয়ে এসেছি। আমি নতুন এক ফ্যামিলিতে যোগ দিতে যাচ্ছি। জয়েন হতে যাচ্ছি… শুভেচ্ছাদূত হিসেবে। অনেক চমক নিয়ে আসব তোমাদের কাছে।’

প্রসঙ্গত, এর আগে দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছাদূত হিসেবে নাম জড়িয়েছে জয়া আহসান, অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়ার। 

এর মধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু কাজ করছেন শুভেচ্ছাদূত হিসেবে।  
 

Advertisement

মাহিয়া মাহি শূভেচ্ছাদূত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম