Logo
Logo
×

Advertisement

বিনোদন

পড়াশোনাকে আবশ্যিক ভাবেন না এআর রহমান!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০৮:৩০ পিএম

পড়াশোনাকে আবশ্যিক ভাবেন না এআর রহমান!

Advertisement

ভারতীয় সংগীতশিল্পী, পরিচালক, গায়ক ও প্রযোজক এআর রহমান শৈশব থেকেই সংগীতচর্চার পেছনে ছুটেছেন। পড়াশোনাকে আবশ্যিক কিছু ভাবেন না এই শিল্পী। অন্য বিষয়ে সময় নষ্ট না করে পছন্দের বিষয় নিয়েই এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এআর রহমান।

সঙ্গীত জগতে পুরোপুরি মনোনিবেশের স্বার্থে পরিবার থেকে তাকে স্কুলে যেতে দেওয়া হতো না। এতে তার শিক্ষাজীবনও অনেকটা ব্যাহত হয়। তবে পড়াশোনা থেকে বিচ্যুতি ঘটায় তার কোনো ক্ষতি হয়নি। বরং বিষয়টিকে আশীর্বাদ হিসেবে নিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এআর রহমান বলেন, পড়াশোনার মতো এই অত্যাচারের মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন নেই, চিরাচরিত বিষয়ে পাঠ বন্ধ হলে পছন্দের বিষয় সম্পর্কে আরও জানার আগ্রহ বাড়ে।

তিনি বলেন, অধিকাংশ অভিভাবকের ধারণা, সন্তান আগে ইঞ্জিনিয়ার বা চিকিৎসক হবে তার পরে সংগীতশিল্পী হবে। আমি বলছি না পড়াশোনা খারাপ, কিন্তু প্রত্যেক শিশুকে এই অত্যাচারের মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন নেই।

অস্কার ও গ্র্যামি জয়ী সংগীত পরিচালক এ আর রহমান। যিনি বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিকে বিশ্বে তুলে ধরেছেন সুউচ্চ অবস্থানে। এখনো উপমহাদেশের সঙ্গীত পরিচালকদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর তকমা তার। 

সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন তিনি। ৭৭তম এ আয়োজনে তার উপস্থিতি যেন ভিন্নমাত্রা পেয়েছে।

এর আগে ২০২২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে শতাধিক সফরসঙ্গী নিয়ে বাংলাদেশ মাতান এআর রহমান। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দুটি গান করেছেন এই সঙ্গীত পরিচালক।
 

Advertisement

পড়াশোনা আবশ্যিক এআর রহমান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম