Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সবার জানা উচিৎ আমাদের কমিউনিটি কত বড়: মৌসুমী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৪, ১০:০১ পিএম

সবার জানা উচিৎ আমাদের কমিউনিটি কত বড়: মৌসুমী

Advertisement

প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ডে প্যারেড যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। 

স্থানীয় সময় রোববার বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ১৮টি সড়ক জুড়ে বর্ণাঢ্য এই প্যারেডে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। 

বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির বহু সংখ্যক মানুষ অংশ নেন প্যারেডে। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বাংলাদেশ ডে প্যারেডের উদ্বোধন করেন। তারকাদের মধ্যে চিত্রনায়িকা মৌসুমী ছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী বিন্দু কনা, শাহ মাহবুবসহ আরও অনেকে। 

তমা ও মিষ্টি জান্নাতের বিবাদ মিটিয়ে দিলেন ‘ভিলেন’

প্রথমবারের মতো এমন আয়োজন দেখে উচ্ছ্বসিত মৌসুমী। তিনি বলেন, ‘নিউ ইয়র্কের রাস্তায় আমরা বাংলাদেশিরা সমবেত হয়েছি। একসঙ্গে আমরা আমাদের বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়েছি। উৎসবের মতো সবাই আমরা একসঙ্গে হয়েছি। বিষয়টি অবশ্যই ভালো লাগার মতো।  সবার জানা উচিত আমাদের বাংলাদেশিদের কমিউনিটি কত বড়।’

প্যারেডের জন্য জ্যাকসন হাইটস এলাকার ১৮টি সড়কে পায়ে হেঁটে, ট্রাকে করে বর্ণাঢ্য সাজে বিভিন্ন ভাষাভাষীর মানুষ অংশ নেয়। প্যারেডটি সিক্সটি নাইন স্ট্রিট থেকে শুরু হয়ে থার্টি সেভেন এভিনিউ দিয়ে ৮৭ স্ট্রিটে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, ওমর সানী ও মৌসুমীর একমাত্র মেয়ে ফাইজা। মেয়ে লেখাপড়ার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। দেশটির বিভিন্ন স্টেজ শোতে অংশ নেওয়ার পাশাপাশি কাজ করেছেন ‘অর্ধাঙ্গিনী’ নামের একটি সিনেমাতেও। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা তরিকুল ইসলাম মিঠু। যা এখন মুক্তির অপেক্ষায়।
 

Advertisement

মৌসুমী নিউওয়ার্ক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম