Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কঙ্গনাকে চড় মারার ঘটনায় যা বললেন সেই নারী কনস্টেবলের মা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ১১:২৫ এএম

কঙ্গনাকে চড় মারার ঘটনায় যা বললেন সেই নারী কনস্টেবলের মা

Advertisement

ভারতের চন্ডীগড় বিমানবন্দরে নবনির্বাচিত সাংসদ কঙ্গনা রানাউতকে চড় মারার ঘটনায় গোটা ভারতে হইচই পড়ে গেছে। এ ঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত ওই নারী কনস্টেবল কুলবিন্দর কৌরকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এবার মেয়ের এমন কাণ্ডে মুখ খুললেন অভিযুক্ত কুলবিন্দর কৌরের মা।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বীর কৌর বলেন, ‘আমার মেয়ে যেটা করেছে ঠিক করেছে।’ প্রসঙ্গত, সিআইএসএফ কনস্টেবলের মা বীর কৌর নিজেই পাঞ্জাবে হওয়া কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

তবে শুধু মা বীর কৌর নন, ঘটনায় মুখ খুলেছেন অভিযুক্ত কুলবিন্দর সিংয়ের দাদা শের সিং মাহিভাল। তিনি বলেন, ‘আমি সংবাদমাধ্যমের সাহায্যেই চন্ডীগড় বিমানবন্দরের ওই ঘটনার কথা জানতে পেরেছি। বুঝেছি যে কঙ্গনার মোবাইল এবং পার্স চেক করার সময় এ ঘটনাটি ঘটেছে। তর্কবিতর্কের পর আমার বোন আবেগপ্রবণ হয়ে পড়েছিল, যে কারণে ঘটনাটা ঘটেছে। সেনা এবং কৃষক, দুপক্ষই তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এই বিষয়ে আমরা আমার বোনকে পূর্ণ সমর্থন করছি।’

এদিকে কঙ্গনাকে চড় যিনি মেরেছেন, সেই নারী নিজে ঘটনার বিষয়ে নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন— ‘আমার নিজের চাকরির চিন্তা নেই, মায়ের সম্মানের জন্য আমি এমন হাজারও চাকরি কুরবান করতে পারি।’

এদিকে কঙ্গনাকে চড় কষানোর ঘটনায় গোটা বলিউড নীরব থাকলেও মুখ খুলেছেন সংগীত পরিচালক বিশাল দাদলানি। তিনি কুলবিন্দরের সমর্থনে লেখেন— ‘আমি কখনই হিংসা সমর্থন করি না। তবে আমি ওই নারীর রাগের কারণ বুঝতে পারি। সিআইএসএফ যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তবে আমি ওর চাকরি নিশ্চিত করব, যদি তিনি সেই চাকরি গ্রহণ করতে চান। জয় হিন্দ। জয় জওয়ান। জয় কিষাণ।’

Advertisement

কঙ্গনা কুলবিন্দর কৌর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম