Logo
Logo
×

Advertisement

বিনোদন

আমির খানের মায়ের জন্মদিনে ভিন্ন এক আয়োজন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৪, ০৩:৫০ পিএম

আমির খানের মায়ের জন্মদিনে ভিন্ন এক আয়োজন

Advertisement

বলিউড অভিনেতা আমির খান তার মায়ের জন্মদিনে ভিন্ন এক আয়োজন করেছেন। আগামীকাল বৃহস্পতিবার তার মা জিনাত হুসেইনের ৯০তম জন্মদিন উপলক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। আমিরের মুম্বাইয়ের বাড়িতেই এ জন্মদিন উদযাপন করা হবে । এ অনুষ্ঠানে ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ উপলক্ষ্যে বেঙ্গালুরু, লক্ষ্ণৌ, বেনারসসহ ভারতের বিভিন্ন শহর থেকে আমির খানের আত্মীয়রা মুম্বাইতে আসবেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে জানা গেছে, আগামীকাল ১৩ জুন আমির খানের মা জিনাত হুসেইনের ৯০তম জন্মদিন। এ উপলক্ষ্যে বিশাল আয়োজন অভিনেতার। মায়ের জন্মদিন উপলক্ষ্যে দুশর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ উপলক্ষ্যে খান পরিবারের আত্মীয়রা বেঙ্গালুরু, লক্ষ্ণৌ, বেনারসসহ ভারতের বিভিন্ন স্থান থেকে মুম্বাইতে আসবেন। অভিনেতা চান, মায়ের জন্মদিন উদযাপনকে উপলক্ষ করে একটি পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করতে।

ভারতীয় গণমাধ্যম সূত্র আরও জানায়, আমির খানের মা জিনাত গত এক বছর ধরে অসুস্থ। দীর্ঘ দিন চিকিৎসার জন্য চেন্নাইতে ছিলেন তার মা। মায়ের পাশে থাকতে আমিরও অনেক দিন মুম্বাইয়ের বাইরে ছিলেন। 

উল্লেখ্য, আমির খান ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার ব্যর্থতার পর অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা দেন। সেই সময় তিনি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছিলেন— পরিবারকে সময় দিতেই এ বিরতি। 

Advertisement

আমির খান মায়ের জন্মদিন ভিন্ন আয়োজন

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম