Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এক নাটকে মেহজাবীন চৌধুরী

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৫:০৭ এএম

এক নাটকে মেহজাবীন চৌধুরী

Advertisement

এক সময় ঈদের ডজনেরও বেশি নাটকে দেখা যেত জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে। কিন্তু সময়ের পরিক্রমায় সেই সংখ্যাটা কমিয়ে এনেছেন তিনি।

গত ঈদে একাধিক নাটকে দেখা গেলেও এবারের ঈদে মাত্র নাটকে অভিনয় করেছেন তিনি। নাম ‘তিথিডোর’। এটি রচনা করেছেন জাহান সুলতানা এবং পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এরইমধ্যে নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে।

এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘নাটকটি মূলত একটি চরিত্রকে ঘিরে। আত্মহত্যার প্রবণতায় ভুগছেন এমন একজন মানুষকে ঘিরেই এ নাটকের গল্প। গল্পটা এই সময়ের জন্য উপযোগী। আত্মহত্যা করার প্রবণতা যাদের মধ্যে থাকে তাদের কারণে সমাজে এবং পারিবারের উপর যে প্রভাব পড়ে তা তুলে ধরার চেষ্টা  করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সমাজে এমন অনেক মেয়েই আছেন দেখতে বেশ হাসি খুশি। কিন্তু ভেতরে ভেতরে সে যে কী এক যন্ত্রণায় সময় পার করছে, তা বাইরে থেকে কেউই অনুধাবন করতে পারবে না। আমার কাছে মনে হয়েছে এ ধরনের গল্প এ সময়েই বলা উচিত। আমি নাটক এখন খুবই কম করি। কিন্তু তারপরও এই ধরনের গল্প সমাজের মানুষের কাছে তুলে ধরার জন্য শিল্পী হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে এই নাটকে অভিনয় করা।’

Advertisement

নাটকে অভিনয়

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম