Logo
Logo
×

Advertisement

বিনোদন

বেবিমুনের উদ্দেশে রণবীরকে নিয়ে কোথায় রওনা দিলেন দীপিকা?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০২:৫৩ পিএম

বেবিমুনের উদ্দেশে রণবীরকে নিয়ে কোথায় রওনা দিলেন দীপিকা?

Advertisement

সন্তান সংসারে আসার আগে একান্তে সময় কাটাতে চান তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সে জন্যই এই বেবিমুনের পরিকল্পনা। তবে এর মধ্যেই নেটিজেনদের নজর কাড়ে দীপিকার স্ফীত উদর। নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করে বসেন, ‘দীপিকা পাড়ুকোনের এই স্ফীত উদর নকল নয়তো?’

ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, স্বামীর হাত ধরে বেবিমুনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দীপিকা পাড়ুকোন। মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে নেমে এলেন এ তারকা দম্পতি। দুজনের পরনেই সম্পূর্ণ কালো পোশাক। দীপিকা বেছে নিয়েছিলেন কালো বডিকনের সঙ্গে কালো শার্ট। পায়ে সাদা স্নিকার্স। চোখে কালো চশমা। 

অন্যদিকে রণবীরের পরনে ছিল কালো প্যান্ট ও কালো টিশার্ট। চোখে কালো চশমা। ফটোসাংবাদিকদের ক্যামেরায় এভাবেই ধরা পড়েন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

বিমানবন্দরে সাবধানে গাড়ি থেকে নামতে স্ত্রীকে সাহায্য করতে হাত বাড়িয়ে দেন রণবীর সিং। মা হতে চলেছেন এ অভিনেত্রী! তাই নিয়ে চারদিকে আলোচনা-সমালোচনা, অভিনেত্রীর স্ফীত উদর কি আসল না নকল? এই প্রশ্ন তুলেছিল নেটিজেনদের মাঝে।

অবশেষে গতকাল বুধবার সন্ধ্যায় জবাব দিলেন দীপিকা পাড়ুকোন। নিজের স্ফীত উদরের ছবি প্রকাশ্যে আনলেন তিনি। সেই ছবি নেটদুনিয়ায় নিমেষেই ভাইরাল হয়েছে। এবার নিন্দুকদের তোয়াক্কা না করে স্বামী রণবীর সিংয়ের হাতে হাত রেখে বেবিমুনের উদ্দেশ্যে রওনা দেন অভিনেত্রী।

এ দিন কালো পোশাকে সেজেছিলেন দীপিকা। তার পরেই যত্নসহকারে স্ফীত উদর সামলাতে সামলাতে পোজ় দিয়েছিলেন। সেই ছবি ভাগ করে নিয়ে লিখেছেন— ‘অনেক হয়েছে। এবার আমি সত্যিই ক্ষুধার্ত!’ দীপিকার সাদা-কালো ছবিতে মাতৃত্বকালীন সৌন্দর্য যেন উপচে পড়েছে। 

নায়িকার অনুরাগীদের উল্লাস দেখে কে! ছবি দেখে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন তারা। নেটিজেনরা মন্তব্য করেছেন— নিন্দুকদের মুখে নাকি এভাবেই ঝামা ঘষেছেন তিনি। মাত্র এক ঘণ্টায় ছবিটি দেখে ফেলেছেন প্রায় দুই লাখ নেটিজেন! তালিকায় বলিউডের মাসাবা গুপ্ত, রাকুলপ্রিত সিং থেকে বাংলার সৌমিতৃষা কুণ্ডু, অলিভিয়া সরকার, সুদীপ্তা চক্রবর্তীও রয়েছেন।

উল্লেখ্য, এর আগে ২০ মের ঘটনা। দীপিকা স্বামী রণবীরের সঙ্গে মুম্বাই লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন। সেই সময় ছবিতে তার স্ফীত উদর দেখে একদল নেটিজেন দীপিকার উদ্দেশে বিরূপ মন্তব্য করেছিলেন। কটাক্ষের বন্যায় ভেসেছিলেন সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের বড় কন্যা। সেই সময় স্বামী রণবীর স্ত্রীর সমর্থনে এগিয়ে এসেছিলেন। 

সে দিন সামাজিকমাধ্যমে দীপিকার একটি ছবি ভাগ করে লিখেছিলেন— ‘বুড়ি নজর ওয়ালে তেরা মু কালা।‘ পাশে মজার ইমোজি। সে দিন একটা কথাও বলেননি অভিনেত্রী। নায়িকার নীরবতা সে দিন ভুল ব্যাখ্যা দিয়েছিল। তা জানা গেল বুধবার। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন দীপিকা পাড়ুকোন।

Advertisement

বেবিমুন রণবীর দীপিকা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম