Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়ে করে চমক বললেন, আমাকে সংসারটা করতে দিন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৬:০০ পিএম

বিয়ে করে চমক বললেন, আমাকে সংসারটা করতে দিন

Advertisement

সম্প্রতি আজমান নাসিরকে বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন তিনি। বিয়েটা সেরেছেন মাদরাসায়, সেখানে কোমলমতি শিক্ষার্থীদের খাইয়ে। বিয়ের খবর প্রকাশের পর শুভকামনা যেমন পেয়েছেন, তেমনি নেটিজেনদের নেতিবাচক মন্তব্যের শিকারও হয়েছেন। এসবের কড়া জবাবও দিয়েছেন অভিনেত্রী।

বিদেশে  থেকেই এক ভিডিও বার্তায় চমক বলেন, ‘আমি রাজকুমারকে বিয়ে করছি নাকি রাজাকে বিয়ে করছি, রাস্তার ফকিরকে বিয়ে করছি, নাকি একজন খারাপ মানুষ বা অপরাধীকে বিয়ে করছি কিংবা অসম্ভব বাজে একজন মানুষকে বিয়ে করছি, নাকি অসাধারণ মানুষকে বিয়ে করছি, দেখতে খুব সুন্দর কিংবা দেখতে খুব অসুন্দর বা চালাক অথবা একটা বোকা—এটা মনে হয় অন্য কারও চিন্তার বিষয় হতে পারে না। সংসারটা তো আমি করব, তাই আমার সংসার আমাকেই করতে দিন।’

চমক বলেছেন, ‘এই ছোট্ট জীবনে মানুষ কত খারাপ কিছু চিন্তা করে। কত হিংসা-বিদ্বেষ, কত কিছু। এত কিছু বাদ দিয়ে আমরা নাহয় একটু ভালো থাকার চেষ্টা করি। আপনার জীবনেও আপনি ভালো থাকার চেষ্টা করুন। আপনার জীবনে হতাশা থাকতে পারে। কষ্ট থাকতে পারে, চাওয়া-পাওয়ার অমিলও থাকতে পারে সবকিছুই থাকতে পারে।’ 

‘চেষ্টা করুক, সবকিছু ঠিক রাখতে। খারাপের মধ্যেও ভালো থাকার চেষ্টা করুন। অন্যরাও যখন ভালো থাকে, প্রশংসা করার চেষ্টা করুন। দেখবেন জীবনটা আসলেই সুন্দর। আমি নিজে এত কিছু নিয়ে মাথা ঘামাই না। আমার যখন যেটা ভালো লাগে সেটাই করি। আমি চাই, আমার আশপাশের মানুষগুলো ভালো থাকুক, আমিও ভালো থাকি।’

ভিডিও বার্তার একপর্যায়ে চমক বলেন, ‘অনেক বছর একসঙ্গে থাকার পরও জানা যায় না, মানুষটা ভালো না খারাপ। এত অল্প সময়ে আমি কী করে মানুষটাকে বিচার করব? তবে এ মুহূর্তে মানুষটার সঙ্গে সুখী আমি। এটাও সত্যি, সামনের বছর এ মানুষটার সঙ্গে আমি ভালো থাকব কি না, কিংবা আগামী বছর সে আমাকে একইভাবে ভালোবাসবে কি না বা আমিও বাসব কি না, জানি না। তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে, এত মানুষকে নিয়ে চিন্তা না করে, আসুন এ মুহূর্তটায় ভালো থাকার চেষ্টা করি। জীবন খুব ছোট, প্রতি মুহূর্তে ভালো থাকাটাই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মুহূর্ত এনজয় করাটা গুরুত্বপূর্ণ।’

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্সআপ হন চমক। এরপর শোবিজ অঙ্গনে পা রাখেন। সম্প্রতি তার সহ-অভিনেতা আরশ খানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আলোচিত ও সমালোচিত হন চমক।

Advertisement

বিয়ে চমক সংসার অভিনেত্রী দেনমোহর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম