Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ঈদে বাবা শাকিব খানের কাছ থেকে কী উপহার পেল বীর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৭:৪৩ পিএম

ঈদে বাবা শাকিব খানের কাছ থেকে কী উপহার পেল বীর

Advertisement

ব্যক্তি জীবনে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর সম্পর্ক বর্তমানে ভালো যাচ্ছে না। তবে তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের সব দায়িত্বই পালন করেন শাকিব। যদিও বীর বেড়ে উঠছেন তার মায়ের কাছেই, তবুও বাবার আদর-যত্ন থেকে বঞ্চিত হচ্ছেন না। সুযোগ পেলেই সন্তানের সঙ্গে সময় কাটান শাকিব। বিভিন্ন উৎসব কিংবা উপলক্ষে ছেলেকে উপহার দিতেও দেখা যায় এই নায়ককে। 

যে কারণে প্রশ্ন উঠেছে- এবারের ঈদে বাবা শাকিব খানের কাছ থেকে কী উপহার পেয়েছে বীর? বিষয়টি নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে কথা বলেছেন মা শবনম বুবলী। 
এই নায়িকা জানান, নির্দিষ্ট কোনো উপহার নয়, বরাবরের মতোই বাবার কাছ থেকে উপহার, সালামি এসব পেয়েছে ছেলে বীর। 

বুবলী বলেন, ‘আসলে হয় কী- বাবা-ছেলের সম্পর্ক তো সারা জীবনের। সেখান থেকে উপহার দেওয়া-নেওয়া, সালামি এগুলো তো থাকেই।’

আপনি কোনো উপহার পেয়েছেন কিনা শাকিব খানের কাছ থেকে? এমন প্রশ্নের জবাবে এই নায়িকা বলেন- ‘আমি যখন ওদের সুন্দর সেই মুহূর্ত দেখি, ওটাই আমার জন্য বড় একটি পাওয়া, অনেক আনন্দের। এর মধ্যে হাজার উপহারও আমার কাছে কোনো বিষয় নয়। যখন ওই মুহূর্তটা খুব সুন্দর হয়ে যায়।’

বুবলী আরও বলেন, ‘যেকোনো উৎসবে অনেক উপহার পায় বীর, যেমন ওর নানা-নানু, তারপর আমার বোনেরা- সবাই দেশের বাইরে থাকে, ওরা পাঠায়। সব মিলিয়ে ওর উপহার প্রচুর পাওয়া হয়।’

প্রসঙ্গত, ২০১৮ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন শাকিব খান ও শবনম বুবলী। দুই বছর পর তাদের সংসার আলো করে আসে পুত্রসন্তান শেহজাদ খান বীর। বর্তমানে এক ছাদের নিচে থাকছেন না এই দম্পতি।

Advertisement

ঢালিউড শাকিব খান শবনম বুবলী শেহজাদ খান বীর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম