Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে দুই কারণে ব্যবসায়ীকে বিয়ে করেছেন চমক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৭:৩১ পিএম

যে দুই কারণে ব্যবসায়ীকে বিয়ে করেছেন চমক

Advertisement

ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সম্প্রতি বিয়ে করেছেন। ছোট আয়োজনে মাত্র ৯ টাকা দেনমোহরে ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করে সবাইকে চমকই দেখিয়েছেন অভিনেত্রী।  

তবে ব্যবসায়ীকে বিয়ে করার কারণে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার নানা ডালপালা গজাতে থাকে নেটিজেনদের মধ্যে। সম্প্রতি বিয়ে ও ব্যবসায়ী স্বামীকে নিয়ে মুখ খুললেন টেলিভিশন নাটকের এই অভিনেত্রী।

ব্যবসায়ী নাসিরকে বিয়ে করার কারণ জানিয়ে ফেসবুকে চমক লেখেন, দুটি কারণে তিনি ব্যবসায়ীকে বিয়ে করেছেন।

প্রথম কারণ হিসেবে চমক লিখেছেন- বিয়েটা পূর্বনির্ধারিত ভাগ্য। সারাদিন আমি কাজ করে বাড়ি ফিরলে মানুষটা জিজ্ঞাসা করে, রাতে কী খাবে? শরীর কেমন? প্রচণ্ড মাথাব্যথা ও জ্বরে মানুষটা আমার পাশে সারা রাত জেগে থাকে! আমার শুটিংয়ের ফাঁকে খোঁজ নিতে আসে এই কারণে যে, আমার কিছু লাগবে কিনা অথবা অনর্থকই আমার পাশে বসে থাকে ঘণ্টার পর ঘণ্টা! আমার কাছে এসবের মূল্য টাকা দিয়ে বিচার হয় না! খুব সাধারণ চাওয়া–পাওয়া আমার। তাই খুব সাদামাটাভাবেই এই মানুষটিকে জীবনসঙ্গী করে নিলাম।

একপর্যায়ে চমক লিখেছেন- কোনো দামি শাড়ি, সোনা, গয়না, মোটা অঙ্কের দেনমোহর কিছুই না! ৯ টাকা দেনমোহরে, ৯০০ টাকার শাড়ি, হাজার টাকার রজনিগন্ধা, বান্ধবীর শাড়ি আর স্পনসর হিসেবে ইমিটেশনের গয়না পরেই বিয়েটা করলাম! মানুষটার সম্পদ বলতে কিছুই নেই, অতীতও খুব একটা মধুর নয়! কিন্তু রাজার মতো একটা মন আছে, যেখানে সে আমাকে রানীর মতো রেখেছে। আমি সুখী। এই মুহূর্তে আমার মতো সুখী কজন আছে জানি না। আবার এই সুখ কত দিন টিকবে তা–ও জানি না। তবে এই মানুষটার সঙ্গে সারা জীবন কাটিয়ে দেওয়ার ইচ্ছা আছে, বাকিটা ওপরওয়ালার ইচ্ছা। 

তিনি লিখেন- আপনারাও সুখে থাকুন, আমার জীবন নিয়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট না করে অল্পতেই সুখ খুঁজতে শিখুন! আপনার জীবনসঙ্গী কিংবা আশপাশের মানুষকে জাজ না করে ভালোবাসুন, ভালো থাকুন, ভালো রাখুন। আর বিয়েটা যেন টাকাপয়সা দেখানো, স্ট্যাটাস শো-অফের জন্য না হয়, বিয়েটা যেন হয় ভালোবাসার, ভালো থাকার।

Advertisement

রুকাইয়া জাহান চমক নাটক অভিনেত্রী বিয়ে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম