Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রথমবার মা হওয়ার যে গোপন কথা প্রকাশ করলেন শাহিদপত্নী মীরা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১২:১৫ পিএম

প্রথমবার মা হওয়ার যে গোপন কথা প্রকাশ করলেন শাহিদপত্নী মীরা

Advertisement

২১ বছর বয়সের আগেই প্রথম সন্তান জন্মের গর্ভপাত হন বলিউড অভিনেতা শহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। যদিও তিনি ভেবেছিলেন কম বয়সে সন্তান ধারণ করে হয়তো সুবিধাই হবে তার। কিন্তু আদতে ঘটনা ঘটল উল্টোটা। 

সম্প্রতি নিজের মাতৃত্বকালীন অবস্থার গোপন কথাটিই প্রকাশ্যে আনলেন শহিদপত্নী।

আনন্দবাজার প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৫ সালে শহিদ কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মীরা। তখন তিনি মাত্র ২০ বছর বয়সি এক তরুণী। আর শহিদের বয়স ৩৪ বছর। দিল্লিবাসী মীরার সঙ্গে সম্পর্ক করে বিয়ে হয় এ বলিউড নায়কের। ততদিনে নিজেকে বলিউডের অন্যতম সফল অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত শহিদ কাপুর। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মীরা। তার পর নাকি নানাবিধ সমস্যার মুখে পড়তে হয় তাকে। প্রায় গর্ভপাত হয়েই যাচ্ছিল তার। এরপর তড়িঘড়ি মীরাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কোনোমতে সামাল দেওয়া গেছে সুচিকিৎসার কারণে। প্রায় দুই মাস বিছানা ছেড়ে উঠতে পারেননি শহিদপত্নী। 

মেয়ের বিয়ে নিয়ে বিক্ষোভ, কড়া জবাব দিলেন শত্রুঘ্ন

মীরা বলেন, কিছু সমস্যা দেখা দিয়েছিল। এর ফলে গর্ভপাতের আশঙ্কা তৈরি হয়েছিল। আমি দুই মাস হাসপাতালের বিছানা ছিলাম। শরীর কাজ করছিল না। কখনো বিছানা থেকে উঠতে পারিনি। 

তিনি আরও বলেন, শুধু শরীর নয়, ধীরে ধীরে আমার মানসিক স্বাস্থ্যের ওপরও এটা প্রভাব ফেলতে শুরু করেছিল। শহিদ বুঝতে পেরে আমাকে বাড়ি ফিরিয়ে নেয়। বাড়িতেই একটা ছোটখাটো হাসপাতাল বানিয়ে ফেলা হয়। কিন্তু পরে আবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।’

সূত্র আরও জানায়, গর্ভাবস্থার এ সফর কঠিন হলেও শহিদ-মীরা দম্পতির প্রথম সন্তান মিশা একেবারে সুস্থভাবে জন্ম নিয়েছিল। ২০১৬ সালের ২৬ আগস্টে শহিদ কাপুর ও মীরা কাপুর দম্পতি মিশার জন্ম হয়। এখন তার বয়স ৭ বছর। মিশার জন্মের বছর দুয়েক পর ছেলে জ়েইনের জন্ম হয়।

Advertisement

মা গোপন শাহিদ পত্নী মীরা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম