Logo
Logo
×

Advertisement

বিনোদন

ডিগবাজিই কাল হলো জায়েদ খানের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০২:০৯ পিএম

ডিগবাজিই কাল হলো জায়েদ খানের

Advertisement

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। ক্যারিয়ারে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন তিনি। নানা সময় নানা কারণে সংবাদের শিরোনামেও আসেন এই অভিনেতা। সম্প্রতি দুবাই গিয়ে ডিগবাজি দেওয়ার সময় কোমরে ব্যথা পেয়েছেন তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সমুদ্র সৈকতে দুইটি ডিগবাজি দিয়েছেন। ২য় ডিগবাজি দেওয়ার সময় হঠাৎ কোমরে ব্যথা পান। পরে চিকিৎসকের পরামর্শে হোটেলে নিয়ে যাওয়া হয় তাকে। 

এ সময় তিনি বলেন, যে ডিগবাজি দিতে পারে সে ঢাকা শহরেও পারে দুবাই শহরেও পারে চাঁদের শহরেও পারে। ব্যথা পাওয়ার বিষয়ে জায়েদ খান বলেন, এজন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে। বেশি ডিগবাজি মারতে গিয়ে এ অবস্থা।

জায়েদ খান ২০০৬ সালে ভালবাসা ভালবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার রূপালি পর্দায় পা রাখেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্নান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। 

পরের বছর মনতাজুর রহমান আকবরের কাজের মানুষ ও মোস্তাফিজুর রহমান মানিকের মন ছুঁয়েছে মন চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ ও রিকশাওয়ালার ছেলে।

Advertisement

ডিগবাজি কাল জায়েদ খান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম