Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রেমিকের জন্মদিনে নিমন্ত্রণ না পেয়ে যা লিখলেন মালাইকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ১০:৪৮ এএম

প্রেমিকের জন্মদিনে নিমন্ত্রণ না পেয়ে যা লিখলেন মালাইকা

Advertisement

মঙ্গলবার মধ্যরাতে জুহুর বাড়িতেই বসেছিল অর্জুন কাপুরের জন্মদিন উদযাপনের আসর। পরিবারের সদস্যরা ছাড়াও বি-টাউনের বহু তারকা উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু প্রতি বছর জন্মদিনে যিনি সবার আগে এসে উপস্থিত হতেন, সেই মালাইকা অরোরাই অনুপস্থিত। অর্জুনের জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতিই যেন এবার তাদের বিচ্ছেদের খবরে সিলমোহর দিল। 

গুঞ্জনটা বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল বলিউডে। এবার মালাইকা অর্জুনের জন্মদিনে না আসাতেই যেন পরিষ্কার অনেকটা। অনেকেই ইতোমধ্যে এ নিয়ে কানাঘুষা শুরু করেছেন। আর এরপরই অর্জুনের জন্মদিনের দিনই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিনেত্রী।

মালাইকা লেখেন, ‘আমি জীবনে এমন মানুষ চাই যাদের ওপর চোখ বন্ধ করে ভরসা করতে পারব। শুধু তাই নয়, এমন মানুষ যারা আমার পেছনেও একই রকম ব্যবহার করবে।’

দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন মালাইকা-অর্জুন। সম্পর্ক কেন ভাঙল, তা-ও স্পষ্ট নয়। যদিও মালাইকার ম্যানেজার সম্পর্ক ভাঙার খবর অস্বীকার করেছিলেন। তবে অর্জুন জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতি যেন নতুন করে উসকে দিল জল্পনা।

Advertisement

অর্জুন কাপুর মালাইকা অরোরা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম