Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘যারা হজের ছবি নিয়ে সমালোচনা করেছেন আল্লাহ যেন তাদের হেদায়েত দেন’

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ০৪:৩১ পিএম

‘যারা হজের ছবি নিয়ে সমালোচনা করেছেন আল্লাহ যেন তাদের হেদায়েত দেন’

Advertisement

হজে গিয়ে সেলফি ও ভ্লগ করে সমালোচিত হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নিদা ইয়াসির ও তার স্বামী ইয়াসির নওয়াজ। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সমালোচনাকারীদের হেদায়াত কামনা করেছেন তারা। 

হজের সময় নিদা ইয়াসির ও ইয়াসির নওয়াজকে ইনস্টাগ্রামে বেশ সক্রিয় দেখা গেছে।  দুজনে বেশ কয়েকটি ভিডিও এবং ছবি শেয়ার করেছেন এবং ইউটিউবে নিয়মিত ভ্লগও পোস্ট করেছেন।

ভিডিওগুলো প্রকাশের পর নেটিজেনরা এই দম্পতির সমালোচনা করেছেন, যার প্রতিক্রিয়ায় নিদা এবং ইয়াসির একটি ভ্লগে প্রতিক্রিয়া জানিয়েছেন।

ওই ভ্লগে নিদা ইয়াসির তার স্বামীর প্রশ্নের জবাবে হেদায়েত প্রার্থনা করে বলেন, আমি দোয়া করি আল্লাহ যেন ট্রলকারীদের হেদায়েত দেন। তারা যেন আমাদের ছবি থেকে কিছু শিখতে পারে এবং তাদের প্রয়োজনীয় কাজ ছেড়ে দিয়ে এই গুরুত্বপূর্ণ কাজটি করে।

অন্যদিকে ইয়াসির নওয়াজ বলেন, আমাদের সম্পর্কে যে যাই বলুক না কেন, আমরা পরোয়া করি না। আমরা যে ইবাদত করেছি তা আমরা এবং খোদা জানেন।  আমরা যে ভালো কাজ করেছি তা আমাদের এবং আল্লাহর মধ্যকার বিষয়।

ইয়াসির হজের একটি ভিডিও দেখিয়ে বলেন, সেখানে যারা ছিলেন তারা সবাই তাদের স্মৃতি হিসেবে ছবি ও ভিডিও বানাচ্ছিলেন, শুধু আমরা এটি তৈরি করিনি।

তিনি আরও বলেন, আমরা হজের সময় ট্রলবাজদের জন্যও দোয়া করেছি।

জিও নিউজ উর্দূ  

‘যারা দ্বিতীয় বিয়ে করে তারা আগে থেকেই রিলেশনে থাকে’

 

 

Advertisement

হজ ছবি সমালোচনা পাকিস্তান জনপ্রিয় অভিনেত্রী নিদা ইয়াসির ইয়াসির নওয়াজ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম