Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সোনাক্ষী-জাহিরের বিয়ের ভিডিও দেখে আবেগে যা বললেন করণ জোহর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ১১:৩১ এএম

সোনাক্ষী-জাহিরের বিয়ের ভিডিও দেখে আবেগে যা বললেন করণ জোহর

Advertisement

নতুন সংসার শুরু করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। সাত বছর ধরে প্রেম করার পর সাত পাকে বাধা পড়েছেন তারা। গত ২৩ জুন বিয়ে করেছেন এই জুটি। এর পর বিয়ের রিসেপশনের আয়োজন করা। সেই অনুষ্ঠানের নানা মুহূর্তের ছবি এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিকমাধ্যমে। সোনাক্ষী-জাহিরের সেই ছবি আর ভিডিও দেখে আবেগে মুগ্ধ হন পরিচালক করণ জোহরও। 

তিনি বলেছেন, ‘ওদের বিয়েতে শুধুই ভালোবাসা আর আনন্দ দেখেছি। 

আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে, সোনাক্ষী-জাহিরের ছবি ও ভিডিও দেখেও মুগ্ধ হন বলিউড পরিচালক করণ জোহর। ইনস্টাগ্রাম লাইভে এসে সোনাক্ষী-জাহিরের বিয়ে নিয়ে তিনি বলেছেন, ‘ওদের বিয়েতে আড়ম্বর নেই’। 

বলিউড পরিচালক বলেছেন, ওদের বিয়েতে শুধুই ভালোবাসা আর আনন্দ দেখেছি। এটিই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। সোনাক্ষীকে দেখতেও অসাধারণ লাগছিল। তার প্রতি আমার অনেক ভালোবাসা।

বিয়ের পরিকল্পনায় ছিল না কোনো ‘ডেস্টিনেশন ওয়েডিং’। আলাদা করে সংগীত বা গায়েহলুদের মতো অনুষ্ঠানও দেখা যায়নি। ধর্মীয় আচারও সেভাবে মানা হয়নি তারকা জুটির। আইনি মতে বিয়ে সেরেই আয়োজন করা হয়েছিল তাদের প্রীতিভোজের। সেখানেও বিরাট কোনো আড়ম্বর ছিল না বলেও জানান করণ জোহর। 

সাজ নিয়েও করণ বলেন, সোনাক্ষীই তার চোখে ‘কুলেস্ট ব্রাইড’। ‘সোনাক্ষীর একটি বিষয় আমার খুব ভালো লেগেছে। সোনাক্ষী দারুণ। জাহির ও সোনাক্ষীকে একসঙ্গে খুব ভালো লাগছিল দেখতে। একসঙ্গে খুব খুশি মনে হচ্ছিল ওদের। আলাদা করে কোনো আড়ম্বর ছিল না।

উল্লেখ্য, সোনাক্ষীর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান, রেখা, সায়রা বানু, অদিতি রাও হায়দারি, সিদ্ধার্থ, হুমা কুরেশি, কাজলসহ আরও অনেকে।

Advertisement

সোনাক্ষী জাহির ভিডিও করণ জোহর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম