Logo
Logo
×

Advertisement

বিনোদন

কবে আসবে ভিকি-ক্যাটরিনার আনুষ্ঠানিক ঘোষণা!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০২:১৫ পিএম

কবে আসবে ভিকি-ক্যাটরিনার আনুষ্ঠানিক ঘোষণা!

Advertisement

গত দুই বছরের বেশি সময় ধরে একসঙ্গে থাকছেন বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল।  তবে এ সময়ে বহুবার গুঞ্জন উঠেছে, মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ। যদিও এসব গুঞ্জনের কোনোটাই সত্যি হয়নি। কিন্তু ভক্ত-অনুরাগীরা আশা ছেড়ে দেওয়ার পাত্র না। তাদের প্রশ্ন, কবে আসবে সুখবর? একটি মাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় তারা।

বর্তমানে ভিকি কৌশল তার আসন্ন ছবি ‘ব্যাড নিউজ়’-এর প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিতে অভিনেত্রী তৃপ্তি দিমরিকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা যাবে। তবে প্রচারে গিয়েও ভিকি সেই একই প্রশ্নের মুখোমুখি হয়েছেন। কবে ভিকি-ক্যাটরিনার কোলে আসছে সন্তান? অভিনেতা জানিয়েছেন, সময় মতো তিনি ঠিক ‘গুড নিউজ’ দেবেন। আপাতত তিনি ‘ব্যাড নিউজ়’ নিয়ে ব্যস্ত।

ভিকির আসন্ন ছবি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্যাটরিনাও। ‘ব্যাড নিউজ’-এর ট্রেলার মুক্তি পেয়েছে ইতোমধ্যেই। ট্রেলার দেখে ক্যাটরিনা লেখেন, কবে ছবি আসবে, অপেক্ষা করে আছি। এ দিকে ক্যাটরিনার অনুরাগীরা তার থেকে ‘সুখবর’ পাওয়ার অপেক্ষা করে আছেন।

উল্লেখ্য, আগামী ১৯ জুলাই মুক্তি পাবে ভিকির ছবি ‘ব্যাড নিউজ’। এই ছবিতে ভিকি ও তৃপ্তি ছাড়াও অভিনয় করেছেন অ্যামি ভির্ক। ২০১৯ সালে করণ জোহর প্রযোজিত ছবি ‘গুড নিউজ’-এর সিক্যুয়েল হল এই ছবি। ‘গুড নিউজ’-এ অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, কারিনা কাপূর, দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আদবাণী।

Advertisement

বলিউড ক্যাটরিনা কাইফ ভিকি কৌশল

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম