Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ঢাকায় দুই কনসার্টে অংশ নেবেন নচিকেতা

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ১০:৩৮ পিএম

ঢাকায় দুই কনসার্টে অংশ নেবেন নচিকেতা

ছবি সংগৃহীত

Advertisement

আবারও ঢাকায় আসছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। ১২ ও ২৬ জুলাই ঢাকায় দুটি কনসার্টে অংশ নেবেন তিনি। ‘ঢাকা মেল্যাঙ্কলি’ শিরোনামের একটি কনসার্টের আয়োজন করেছে ব্ল–ব্রিক কমিউনিকেশনস।মেলোডি গানের আসরটি বসছে আগামী ১২ জুলাই হাতিরঝিল এম্ফিথিয়েটারে। 

এতে নচিকেতা ছাড়া আরও গান পরিবেশন করবেন বাংলাদেশের সংগীতশিল্পী ও গীতিকার শায়ান চৌধুরী অর্ণব, আরমিন মুসা ও আহমেদ হাসান সানি।

এদিকে আগামী ২৬ জুলাই আজব কারখানার আয়োজনে অনুষ্ঠিত হবে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার ভলিউম-২’। সেখানেও অংশ নিবেন এই গুণী শিল্পী। এটি রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।  এ কনসার্টে নচিকেতার সঙ্গে থাকবেন জয় শাহরিয়ার।

উল্লে­খ্য, সংগীত জীবনের ৩০ বছর পূর্তিতে গত বছর ঢাকায় একক কনসার্ট করেন নচিকেতা।

Advertisement

নচিকেতা চক্রবর্তী শায়ান চৌধুরী অর্ণব আরমিন মুসা আহমেদ হাসান সানি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম