Logo
Logo
×

Advertisement

বিনোদন

মসজিদের আগে থিয়েটার থেকে জানাজা বের করার অনুরোধ অভিনেত্রীর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৪:৪৭ পিএম

মসজিদের আগে থিয়েটার থেকে জানাজা বের করার অনুরোধ অভিনেত্রীর

Advertisement

মিসরের জনপ্রিয় অভিনেত্রী সিলভিয়া মুহাম্মদ আলীর মৃত্যুর পর করা একটি অসিয়ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে।

আল আরাবিয়া উর্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের ন্যাশনাল থিয়েটারের সঙ্গে যুক্ত সিলভিয়া মুহাম্মদ আলী এক সাক্ষাৎকারে তার অদ্ভুত ইচ্ছা প্রকাশ করেন।

সাক্ষাৎকারে তিনি অনুরোধ করে বলেন, আমার মরদেহ যেন প্রথমে থিয়েটার থেকে বের করা হয় পরে জানাজার নামাজের জন্য মসজিদে নিয়ে যাওয়া হয়।

নিজের ইচ্ছার ব্যাখ্যা দিতে গিয়ে এই অভিনেত্রী বলেন, জাতীয় নাট্যশালা থেকে আমার অভিনয়ের স্বপ্ন পূরণ করেছি। এই থিয়েটারের সঙ্গে আমার অনেক অর্জন জড়িত এবং সে কারণেই আমি ন্যাশনাল থিয়েটারকে ভালোবাসি।

অভিনেত্রীর এমন অসিয়তের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে। এমন মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, মিসরে পরিচালক ইউসুফ শাহীন, অভিনেতা শফিক নুরুদ্দিন ও তৌফিক আল-দাকানের জানাজা মসজিদের আগে থিয়েটার থেকে বের করা হয়েছিল।
 

Advertisement

মসজিদ থিয়েটার জানাজা অনুরোধ অভিনেত্রী

Advertisement

আরও পড়ুন

মাস্টার্স পাশ করেও চালান রিকশা, কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন

মাস্টার্স পাশ করেও চালান রিকশা, কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন

আদালত চত্বরে হঠাৎ মেজাজ হারালেন পরীমনি

আদালত চত্বরে হঠাৎ মেজাজ হারালেন পরীমনি

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন পরীমনি

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন পরীমনি

সেই রাতে ব্যবসায়ী নাসিরকে ফাঁসাতে গিয়ে যেভাবে নিজেই ফেঁসে যান পরীমনি

সেই রাতে ব্যবসায়ী নাসিরকে ফাঁসাতে গিয়ে যেভাবে নিজেই ফেঁসে যান পরীমনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম