Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রহস্যময়ীর সঙ্গে পার্টিতে শাহরুখপুত্রের নাচ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৭:৪৪ পিএম

রহস্যময়ীর সঙ্গে পার্টিতে শাহরুখপুত্রের নাচ

ছবি: সংগৃহীত

Advertisement

গানের তালে তালে এক রহস্যময়ী নারীর সঙ্গে নাচছেন আরিয়ান খান। আর নাচবেনই না বা কেন— এ যে শাহরুখপুত্র। প্রায় দিনই পার্টির কেন্দ্রবিন্দুতে থাকেন আরিয়ান খান ও সুহানা খান। খোদ বলিউড বাদশা শাহরুখের ছেলেমেয়ে বলেই কথা। যদিও সুহানার থেকে আরিয়ান একটু বেশিই মুখচোরা। তাই তাকে তুলনামূলকভাবে কমই কথা বলতে দেখা যায়। 

পার্টিতে এক রহস্যময়ী নারীর সঙ্গে নাচতে করতে দেখা যায় আরিয়ানকে। সেই ভিডিও সামাজিকমাধ্যমে উঠে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, মিউজিক বাজাচ্ছেন ডিজে। আর সেই গানের তালে ওই রহস্যময়ী নারীর সঙ্গে নাচছেন শাহরুখপুত্র। 

আনন্দবাজার সূত্রে জানা যায়, ওই রহস্যময়ী নারী হচ্ছেন আরিয়ান খানের বিশেষ বান্ধবী। যদিও আরিয়ানের পরিচিত বিদেশিনী লারিসা বনেসি কিনা তা স্পষ্ট নয়। কারণ ভিডিওতে মেয়েটির মুখ পুরোপুরি  দেখা যায় না। তবে রবিবার পার্টিতে ঢোকার আগে বন্ধুদের সঙ্গে ফটোসাংবাদিকদের ক্যামেরায় পোজ দেন আরিয়ান। তখন কার্গো প্যান্ট ও কালো টি-শার্টে দেখা গিয়েছিল শাহরুখপুত্রকে। লারিসা বনেসিকেও ওই পার্টিতে ঢুকতে দেখা গেছে বলে জানা যায়। এরপরই শুরু হয় নেটদুনিয়ায় লারিসার সঙ্গে আরিয়ানের নতুন করে প্রেমের গুঞ্জন। পার্টিতে যে রহস্যময়ীর সঙ্গে আরিয়ানকে ঘনিষ্ঠ হয়ে নাচতে বা কাছে ঝুঁকে কথা বলতে দেখা গেছে, তিনিই লারিসা বলে মনে করেন নেটিজেনরা।

বেশ কয়েক মাস আগে যখন বিদেশিনী লারিসা বনেসি ও আরিয়ানকে একসঙ্গে কনসার্টে যোগ দিতে দেখা গিয়েছিল, সেই থেকে লারিসার সঙ্গে আরিয়ান খানের প্রেমের গুঞ্জন সামাজিকমাধ্যমে চাউর হয়েছে। 
উল্লেখ্য, ইতোমধ্যে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছেন আরিয়ান খান। প্রথমবারের মতো আরিয়ানের নির্দেশনায় তৈরি হয়েছিল একটি বিজ্ঞাপন। আর এবার এক ওয়েব সিরিজের পরিচালনা করছেন শাহরুখপুত্র। নাম 'স্টারডম' । যে ওয়েব সিরিজে ক্যামিও হিসাবে থাকবে তার বাবা কিং খান শাহরুখ খান। 

এ ছাড়া আরিয়ানের সিরিজে ক্যামিও হিসাবে থাকবেন রণবীর সিং, ববি দেওল, করণ জোহর প্রমুখ। তবে আরিয়ানের সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মোনা সিং, লক্ষ্য লালওয়ানি এবং গৌতমী কাপুর। মুম্বাইয়ের বাইলেনে সিরিজের শুটিং করা হয়েছে।

Advertisement

রহস্যময়ী পার্টি শাহরুখ পুত্র

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম