Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কার উদ্দেশে মধ্যরাতে ওমর সানীর রহস্যময় পোস্ট

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০২:১১ পিএম

কার উদ্দেশে মধ্যরাতে ওমর সানীর রহস্যময় পোস্ট

Advertisement

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের দর্শকপ্রিয় নায়ক ওমর সানী। বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সরব। মাঝে মাঝেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। এবার মধ্যরাতে ফেসবুকে এক রহস্যময় স্ট্যাটাস দিয়ে ফের আলোচনায় তিনি।

সোমবার মধ্যরাতে নিজেরে ভেরিফাইড ফেসবুকে এক রহস্যময় পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আজকে আমি কোর্টে যাচ্ছি, তোরে আমি...।’

এমন রহস্যময় স্ট্যাটাস দেওয়ার পরই নেটিজেনরা তাকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করছেন। অনেকের প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। কারও ওপর রেগেও যেতে দেখা গেছে জনপ্রিয় এ অভিনেতাকে।

মো. মুকসাদুল হাসান নামে একজন ওমর সানীর স্ট্যাটাসের কমেন্টে লিখেছেন, ‘ডিভোর্স দিয়ে দিলেন নাকি’। রিপ্লাইয়ে ওমর সানী লিখেছেন, ‘কাকে ভাই তোমার ওয়াইফ’।

মোহাম্মদ আলাউদ্দিন নামে একজন লিখেছেন, ‘এত রাতে কোর্ট বন্ধ... মাথা ঠান্ডা করুন ভাইজান’। রিপ্লাইয়ে ওমর সানী লিখেছেন, ‘১২টার পর সকালের কথা বলা হয় বুইঝা কথা বললেন বোকা।’ 

আসিফ বাবু নামে আরেকজন লেখেন, ‘কে সেই আসামি ভাই?’ রিপ্লাইয়ে ওমর সানী লিখেছেন, ‘তুমি তুমি’।

নব্বই দশকের বাংলা চলচ্চিত্রে দাপুটে অভিনেতা জনপ্রিয় নায়ক ওমর সানী। ১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। চলচ্চিত্রে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়ে যিনি জয় করে নিয়েছেন কোটি দর্শক হৃদয়। পরিবারের উৎসাহ আর বাবার অনুপ্রেরণায় রুপালি দুনিয়ায় পথচলা শুরু করেন সানী। ১৯৯২ সালে নুর হোসেন বলাইর এই নিয়ে সংসার চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’ চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন তিনি।

Advertisement

ঢালিউড ওমর সানী ফেসবুক পোস্ট

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম