Logo
Logo
×

Advertisement

বিনোদন

হঠাৎ হাসপাতালে উর্বশী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৩:৪৪ পিএম

হঠাৎ হাসপাতালে উর্বশী

Advertisement

তেলেগু ইন্ডাস্ট্রির অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সিনেমা ‘এনবিকে১০৯’-এ দেখা যাবে উর্বশী রাউতেলাকে। সেই সিনেমার শুটিং ফ্লোরেই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন এ অভিনেত্রী। শুটিং ইউনিটের লোকজন দ্রুত তাকে হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করান। 

আনন্দবাজার প্রতিবেদনের সূত্রে জানা যায়, তেলেগু ছবির তারকা নন্দমুরি বালাকৃষ্ণের ‘এনবিকে১০৯’ছবির শুটিং ফ্লোরে আগুনের ঘটনা ঘটে। সেই শুটিং ফ্লোরেই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন উর্বশী রাউতেলা। দ্রুত তাকে হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করা হয়। হাড় ভেঙেছে অভিনেত্রীর। যদিও এই প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি উর্বশীর পক্ষ থেকে। 

জানা গেছে, এ অভিনেত্রীর জন্য হায়দরাবাদে সেরা চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে । সারাক্ষণ চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন তাকে। উর্বশীর আহত হওয়া খবর পেয়েই উদ্বেগে তার শুভাকাঙ্ক্ষীরা। তার ভক্তরা আরোগ্য লাভের প্রার্থনা করেছেন।

২০২৩ সালের নভেম্বর মাসে এই ছবির শুটিং শুরু হয়। চলতি বছরের অক্টোবর মাসে সিনেমা হলে ছবিটি মুক্তির কথা রয়েছে। নন্দমুরি বালাকৃষ্ণ ও উর্বশী ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দুলকর সালমান ও প্রকাশ রাজ।

নিজের ফ্যাশনেবল পোশাক আর বিলাসী জীবনযাত্রার কারণে সামাজিকমাধ্যমে বরাবরই আলোচনায় থাকেন উর্বশী রাউতেলা। ছবি বক্স অফিসে হিট হোক বা না হোক তাতে কোনো যায় আসে না। এর কোনো প্রভাবই পড়তে দেখা যায় না এ অভিনেত্রীর জীবনযাত্রায়। 

এতদিন ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে সম্পর্কের কারণে একটা সময় নেটিজেনদের মাঝে আলোচনায় ছিলেন উর্বশী। গত কয়েক দিন হায়দরাবাদে ছিলেন তিনি। আসন্ন ছবি ‘এনবিকে ১০৯’-এর শুটিং চলছে সেখানে। জানা গেছে, শুটিং ফ্লোরেই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন উর্বশী। তাকে দ্রুত হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করানো হয়।

উল্লেখ্য, ২০২২ সালে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার মুখে পড়েছিলেন ক্রিকেট তারকা ঋষভ পন্থ। শরীরের বিভিন্ন অঙ্গে হাড় ভেঙে যায় ঋষভের। প্রায় ১৫ মাস পর সুস্থ হয়ে খেলায় ফিরেছেন তিনি। টি-২০ বিশ্বকাপেও খেলেছেন ঋষভ। তবে তার স্বাভাবিক জীবনে ফিরতেই দুর্ঘটনার মুখে উর্বশী।

Advertisement

বলিউড উর্বশী রাউতেলা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম