Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ইতালিতে ঘুরতে গিয়ে সর্বস্ব খোয়ালেন ভারতীয় তারকা দম্পতি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৮:২৭ পিএম

ইতালিতে ঘুরতে গিয়ে সর্বস্ব খোয়ালেন ভারতীয় তারকা দম্পতি

Advertisement

ইতালিতে দিনদুপুরে ডাকাতির শিকার হলেন ভারতীয় তারকা দম্পতি। ঘুরতে গিয়ে সর্বস্ব খোয়ালেন দিব্যাঙ্কা ত্রিপাঠী ও বিবেক দাহিয়া। তাদের কাছ থেকে প্রায় ১০ লাখ রুপি, পাসপোর্টসহ নানা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। গাড়িটিও ভেঙেছে, ফলে তারা ফ্লোরেন্সের বাইরে বের হতে পারছেন না।

এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

জানা গেছে, দিন কয়েক আগে হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। একটু সুস্থ হয়েই স্বামী বিবেক দাহিয়ার সঙ্গে হাওয়া বদল করতে গিয়েছিলেন ইতালি। 

নিজেদের গাড়ি একটি হোটেলের বাইরে দাঁড় করিয়ে রেখে কথা বলতে হোটেলের ভেতরে ঢুকেছিলেন তারা। ফিরে এসে দেখেন গাড়ি ভাঙা। ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে শুধু জামাকাপড় আর খাবারদাবার। খোয়া গেছে পাসপোর্টসহ সব জরুরি কাগজপত্র, নগদ অর্থ যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লাখ রুপি।

অভিনেত্রীর দাবি, ফ্লোরেন্সের কাছে তারা দিনদুপুরে ডাকাতির শিকার হয়েছেন। স্থানীয় পুলিশের পক্ষ থেকে কোনো সহায়তা পাননি বলেও অভিযোগ করেন।

দিব্যাঙ্কারের দাবি, তিনি ও তার স্বামী ভয়ংকর সমস্যার মধ্যে পড়ে রয়েছেন। তাই ভারতীয় দূতাবাসের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। কারণ এই মুহূর্তে দম্পতির হাতে একটি টাকাও নেই। 

জানা গেছে, ওই এলাকায় নাকি সন্ধ্যা ৬টার পর থানায় তালা পড়ে যায়। এছাড়া এলাকায় কোনো সিসিটিভি না থাকায় কোনো পদক্ষেপই নেয়নি পুলিশ।

Advertisement

ইতালি সর্বস্ব খোয়ালেন ভারতীয় তারকা দম্পতি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম