Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী, গান শুনতে কত গুনতে হবে?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৬:০৭ পিএম

ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী, গান শুনতে কত গুনতে হবে?

Advertisement

আবারও ঢাকায় গাইতে আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আগামী ২০ জুলাই ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে সংগীত পরিবেশন করবেন তিনি।

১১ জুলাই এক ফেসবুক পোস্টে এ কনসার্টের ঘোষণা দেন রাহাত ফতেহ আলী খান। এটি আয়োজন করছে বাই হেয়ার নাউ (বিএইচএন) নামের একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাহাত ফতেহ আলী খানের কনসার্টের টিকিটের মূল্য ১০ হাজার টাকা। আগামীকাল রাত ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে।

বিএইচএনের সহকারী ব্যবস্থাপক (অপারেশন) তৌহিদুল ইসলাম জানান, শুধু এক ক্যাটাগরির টিকিট বিক্রি করছেন তারা।

এর আগেও ঢাকার শ্রোতাদের সামনে এসেছিলেন তিনি।

কাওয়ালি ও গজলের পাশাপাশি বলিউড সিনেমায় প্লেব্যাক করার জন্য জনপ্রিয় রাহাত ফতেহ আলী খান। তার গাওয়া শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘জরুরি থা’, ‘ও রে পিয়া’, ‘জগ সুনা সুনা লাগে’, ‘তেরে বিন’, ‘তেরি ওর’, ‘ম্যায় যাঁহা রাহুঁ’, ‘তেরে মাস্ত মাস্ত দো ন্যায়ন’, ‘তুম যো আয়ে জিন্দেগি মে’, ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ ইত্যাদি।

Advertisement

ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী টিকিট কত

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম