Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জনপ্রিয় ম্যাগাজিন ‘ইত্যাদি’ এবার গারো পাহাড়ে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৯:৪৪ পিএম

জনপ্রিয় ম্যাগাজিন ‘ইত্যাদি’ এবার গারো পাহাড়ে

Advertisement

ইত্যাদির মঞ্চ নির্মাণ করা হয়েছে শেরপুরের গারো পাহাড়ের মধুটিলা ইকো পার্কের ভেতরে। আগামীকাল ১৬ জুলাই জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানটির এবারের পর্ব সেখানে ধারণ করা হবে।

জানা গেছে, শেরপুরের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন প্রত্ননিদর্শন, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচিহ্ন এবং কীর্তিমান ব্যক্তিদের ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন থাকবে এবারের ইত্যাদি অনুষ্ঠানে।

ইত্যাদির প্রতিটি পর্বই অনুষ্ঠানের মূল পরিকল্পনার সঙ্গে সংগতি রেখে সমসাময়িক বিষয়কে গুরুত্ব দিয়ে তৈরি করা হয় বলেই দর্শকরা প্রতিটি বিষয়ে বৈচিত্র্য ও আলাদা স্বাদ খুঁজে পান। এবারও তার ব্যতিক্রম নয়। থাকছে ইত্যাদির জমকালো আয়োজন এবং দারুণ সব বিষয়।

বরাবরের মতো ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

Advertisement

ইত্যাদি এবার গারো পাহাড়ে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম