Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হঠাৎ কেন ধর্মগুরুর শরণাপন্ন হলেন ক্যাটরিনা!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৪:২১ পিএম

হঠাৎ কেন ধর্মগুরুর শরণাপন্ন হলেন ক্যাটরিনা!

Advertisement

গত কয়েক মাসে বেশ কয়েকবার ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন রটেছে। ক্যাট-ভিকির লন্ডনের ছবি ভাইরাল হওয়ার পর এই গুজব রটে যায়। তারপর সম্প্রতি অনন্ত রাধিকার বিয়েতে একটি লাল শাড়ি পরে এসেছিলেন অভিনেত্রী। সেখানে নাকি তার বেবি বাম্প দেখা গেছে বলে দাবি করেন অনেকেই। 

তবে প্রেগন্যান্সি এই চর্চার মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ক্যাটরিনার একটি ছবি। ১৬ জুলাই মঙ্গলবার ধর্মগুরুর আশীর্বাদ নিতে দেখা গেল ক্যাটরিনা কাইফকে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ছবি ক্যাটের প্রেগন্যান্সি জল্পনাকে আরও একটু উস্কে দিলো। ভক্তদের দাবি, ক্যাটরিনা তার হবু সন্তানের জন্যই আশীর্বাদ নিতে গিয়েছিলেন। ছবি মুক্তির আগে মন্দির দর্শনে দেখা যায় ক্যাটরিনাকে। ঠাকুর-দেবতায় তিনি বিশ্বাসী বলেই মনে করা হয়। আর সেই জন্যই হয়তো হবু সন্তানের মঙ্গল কামনায় ধর্মগুরুর দ্বারস্থ হয়েছেন ক্যাট সুন্দরী। 

তবে ধর্মগুরুর সঙ্গে সাক্ষাৎ সংক্রান্ত কোনোও ছবিই ক্যাটরিনা বা ভিকি কেউই পোস্ট করেননি। সেখানের স্থানীয় মানুষ ছবি তুলে সমাজিক মাধ্যমের শেয়ার করতেই ক্যাটরিনার প্রেগন্যান্সি নিয়ে জল্পনা আরও জোরাল হয়েছে।

প্রসঙ্গত, মেঙ্গালুরুর কুঠারে কোরাগাজ্জা মন্দিরে ধর্মগুরু স্বামী কোরগজ্জা আদিস্থলের সঙ্গে দেখা করেছেন ক্যাটরিনা কাইফ সেখান থেকেই একটি ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। 

ছবিতে দেখা যায়, স্বামী কোরগজ্জের সঙ্গে কথা বলছেন ক্যাটরিনা। অভিনেত্রীর পরনে ছিল সাদা সালোয়ার কামিজ়। প্রসাধনীর ছোঁয়া নেই বললেই চলে। শুধু ক্যাটরিনাই নন, কোরগজ্জা মন্দিরে গিয়েছিলেন সুনীল শেট্টি ও তার মেয়ে জামাই অর্থাৎ আথিয়া শেট্টি ও কে এল রাহুল।

উল্লেখ্য, ক্যাটরিনার সঙ্গে ধর্মগুরুর কী কথা হয়েছে বা কী কারণে তিনি গিয়েছিলেন মন্দির প্রশাসন এ বিষয়ে সংবাদমাধ্যমকে কোনোও তথ্য দেয়নি। স্থানীয় লোকজন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

Advertisement

বলিউড ক্যাটরিনা কাইফ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম