Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কাজের সমালোচনায় রেগে যান শাহরুখ!

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম

কাজের সমালোচনায় রেগে যান শাহরুখ!

Advertisement

নম্র, ভদ্র, অসাধারণ অভিনয় ছাড়াও বলিউড অভিনেতা শাহরুখ খানের ভেতরে একটি ‘রাগান্বিত’ সত্তাও আছে। বিশেষ করে কাজের সমালোচনায় বেশ রেগে যান এ অভিনেতা। ক্যারিয়ারে ‘রা.ওয়ান’ নামে একটি সুপারম্যান ঘরানার সিনেমা করেছিলেন এ অভিনেতা।

সেই সিনেমার প্রেস কনফারেন্সে এক সাংবাদিক সিনেমাটির মৌলিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, ‘আপনার রা.ওয়ান সিনেমাতে কিছু দৃশ্য ব্যাটম্যান বিগিনস থেকে কপি করা হয়েছে।’ আর এতেই ক্ষেপে যান কিং খান। যদিও সেটা লুকিয়ে রাখেন নিজের ভেতরই। তবে চেহারায় সেই ছাপ ছিল স্পষ্ট।

ভারতীয় গণমাধ্যম সম্প্রতি শাহরুখের লুকানো ক্ষোভ প্রসঙ্গে একটি প্রতিবেদন করে। সেখানেই এ বিষয়টি উঠে আসে। সেদিন শাহরুখ সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন, এটি আসলে একেবারেই অপ্রয়োজনীয় কথা। আমরা নতুন কিছু তৈরি করেছি। এটি একটি নতুন ধারা এবং আমাদের এটিকে সম্মান করা উচিত।’

 

Advertisement

শাহরুখ সিনেমা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম