Logo
Logo
×

Advertisement

বিনোদন

নচিকেতা ও রচনা পেলেন ‘মহানায়ক সম্মান’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ১১:২৬ পিএম

নচিকেতা ও রচনা পেলেন ‘মহানায়ক সম্মান’

ছবি: সংগৃহীত

Advertisement

মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে ‘মহানায়ক সম্মান’ পেয়েছেন সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী ও অভিনেত্রী রচনা ব্যানার্জি। আজ উত্তম কুমারের ৪৪তম প্রয়াণ দিবসে আয়োজিত স্মরণসভায় তাকে গভীরভাবে স্মরণ করেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর।

এই স্মরণসভায় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ‘মহানায়ক সম্মান’ পেয়েছেন নচিকেতা ও রচনা। তাদের পাশাপাশি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও বিশেষ সম্মান দেওয়া হয়।

‘বাংলা ভাষার কসম খেয়ে’ শান্তি রক্ষার অনুরোধ কবীর সুমনের

এছাড়া অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য, শুভাশিষ মুখোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র পেয়েছেন বিশেষ চলচ্চিত্র সম্মান। তাদের হাতে সম্মাননা তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানে মমতা বলেন, ‘আমরা এই রাজ্যে ক্ষমতায় আসার পর ২০১১ সালে চালু হয় এই সম্মান প্রদান অনুষ্ঠান। আমি যত দিন থাকব, তত দিন চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য এ সম্মান প্রদান অনুষ্ঠান চলবে।’

Advertisement

টালিউড নচিকেতা রচনা মমতা উত্তম কুমার মহানায়ক সম্মান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম